ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক ও বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

আব্দুল কাদির মোল্লা (সুমন)
  • আপডেট সময় : ১০:৫৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৬৮৯ বার পড়া হয়েছে

আজ রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক ও বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাইফুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন -শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সার্বজনীন আনন্দোৎসব। সকলের সহযোগিতা, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়েই এ উৎসবকে সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব। প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সাথে নিরাপত্তা নিশ্চিত করবে। তবে সবার আগে প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা। পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসিটিভি ক্যামেরা ব্যবহার ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় কমিটিকে আরও সচেতন ভূমিকা রাখতে হবে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগেই শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন সম্ভব হবে।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজা মণ্ডপের নিরাপত্তা, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক ও বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

আপডেট সময় : ১০:৫৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫