ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে জমজম হজ্ব কাফেলার কার্যালয় উদ্বোধন

মোঃ আছমত আলী,
  • আপডেট সময় : ০৪:২৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

নাসিরনগরে জমজম হজ্ব কাফেলার কার্যালয় উদ্বোধন

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমজম হজ্ব কাফেলার নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বাদ আছর নাসিরনগর কমপ্লেক্স মসজিদের সংলগ্ন চৌধুরী বাড়িতে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় উলামায়ে কেরাম, দ্বীনি ব্যক্তিত্ব, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং হজ্ব কাফেলার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূবন মাদ্রাসার সদর মুহতামিম মাওলানা শামসুদ্দিন, কুন্ডা মাদ্রাসার মুহতামিম হাফেজ ইকবাল হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, কদমতুলি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদীর, জেঠাগ্রাম মাদ্রাসার মুহতামিম হাফেজ হুসাইন আহমদ খান, গোকর্ণ মাদ্রাসার মুহতামিম মাওলানা নসিরউদ্দিন, নাসিরনগর থানা মসজিদের খতিব মাওলানা ওয়ালিউল্লাহ, কুন্ডা মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি ইউসুফ বিন ইকবাল, উপজেলা কমপ্লেক্স মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের এবং জেঠাগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাহমুদুল হাসান কাসেমী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ আব্দুর রশিদ ও হাফেজ ক্বারী শাহজাহান।
সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাসিরনগর উপজেলা শাখার আমির অধ্যাপক আমিনুল ইসলাম, বিএনপি নাসিরনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বশির উদ্দিন (তুহিন), বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ গিয়াস উদ্দিন, ডেন্টিস জুবায়ের আহমাদ ও মোঃ আলাউদ্দিন।
অনুষ্ঠানে জমজম হজ্ব কাফেলার পরিচালক মুফতি সাইদুর রহমান সাঈদী ও হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ বিন জুবায়ের উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, নতুন কার্যালয়ের মাধ্যমে নাসিরনগর ও আশপাশের এলাকার হজ্বযাত্রীদের হজ্ব সংক্রান্ত পরামর্শ, প্রস্তুতি ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের কার্যক্রম আরও সহজ ও সুসংগঠিত হবে।
কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজকরা উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, হজ্ব প্রত্যাশীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

নাসিরনগরে জমজম হজ্ব কাফেলার কার্যালয় উদ্বোধন

আপডেট সময় : ০৪:২৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬