নাসিরনগরে ১৪২ পুজা মন্ডপের প্রতিনিধিদের সাথে সভা
- আপডেট সময় : ১২:৩৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
নাসিরনগরে ১৪২ পুজা মন্ডপের প্রতিনিধিদের সাথে সভা
নাসিরনগর(ব্রাহ্মণ বাড়িয়া) সংবাদদাতাঃ
নাসিরনগর উপজেলার ১৪২ টি মন্ডপে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মন্ডপ কমিটির সভাপতি/সম্পাদকদের সাথে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১৩টি ইউনিয়নের ১৪২টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রাখার বিষয়ে আলোচনা করা হয়।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন , ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সাংসদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এমএ হান্নান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এমএ হান্নান বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, ভক্তবৃন্দের নির্বিঘ্ন চলাচল, নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ, অগ্নিনিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বয়ের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
স্বাগত বক্তব্য রাখেন,সহকারী কমিশনার ভুমি চৌধুরী বিশ্বনাথন আনন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, উপজেলা জামাতের আমীর অধ্যাপক আমিনুল ইসলাম,।









