শিরোনাম:
আবদুস সাত্তার ডিগ্রি কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন।
মোঃ রেহান উদ্দীন
- আপডেট সময় : ০৬:৩৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আবদুস সাত্তার ডিগ্রি কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন।
আবদুস সাত্তার ডিগ্রি কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন। ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলার আবদুস সাত্তার ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় কলেজ অডিটোরিয়ামে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ ইকবাল হোসেন মৃধা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সম্মানিত বিদ্যুৎসাহী সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অরুয়াইল ইউনিয়ন শাখার সভাপতি জনাব মোঃ মাজহারুল হক মাজহাব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সম্মানিত অভিভাবক সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি জনাব মোঃ শফিকুল ইসলাম, শিক্ষকমন্ডলী, কর্মচারী, নবাগত ও কলেজের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দসহ আরো অনেকে।

শিক্ষক, কর্মচারী, পরিচালনা পরিষদের সদস্যবর্গের পরিচয় পর্ব শেষে নবাগত শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল ও কলম দিয়ে বরণ করে নেয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের কল্যানার্থে প্রতিদিন কলেজে উপস্থিত হয়ে সব ক্লাস মনোযোগ দিয়ে করার পরামর্শসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন অধ্যক্ষ জনাব মোহাম্মদ ইকবাল হোসেন মৃধা, পরিচালনা পরিষদের সদস্য জনাব মোঃ মাজহারুল হক মাজহাব ও জনাব মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ আবদুল হাকিম। আরও বক্তব্য উপস্থাপন করেন ২য় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে প্রীতি আক্তার, সীফা আক্তার, ১ম বর্ষের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন মারিয়া জাহান, বিথী ঘোষ, শিক্ষকদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক জনাব সন্তোষ চন্দ্র দাস, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ এলাই মিয়া, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব আবু কাওছার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ রেহান উদ্দীন ও শারীরিক শিক্ষক জনাব রফিকুল ইসলাম।
শেষে একজন শিক্ষানুরাগী থেকে পাওয়া বিজ্ঞান বিভাগের প্রত্যেক শিক্ষার্থীকে একসেট করে বই উপহার হিসেবে প্রদান করা হয়। যেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারে ও ভবিষ্যতে অন্যান্য শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগে পড়তে উৎসাহবোধ করে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব মোঃ রেহান উদ্দীন।











