ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
নাসিরনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস অনুষ্ঠিত তাওবার মর্মকথা নাসিরনগরে হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত ১৯৮ কৃষকে নগদ অর্থ ও চাল বিতরণ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ফুলতলা কেন্দ্রে দাখিল পরীক্ষার ফলাফলে দৌলতপুর আলিম মাদ্রাসার গৌরবময় সাফল্য প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকাকে পেটে লাথি মারার অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু মাননীয় প্রধানমন্ত্রী! Non MPO ৫০+ শিক্ষকবৃন্দের জন্য একটু ভাবুন। এসএসসি ও সমমানের ফল প্রকাশ আগামীকাল সকাল ১০টা চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ঘুমহীন রাত: স্বদেশচেতনা, উদ্বেগ-উৎকণ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ নাসিরনগরে কৃষি কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক

নাসিরনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস অনুষ্ঠিত

মোঃ আছমত আলী,
  • আপডেট সময় : ১২:২২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

নাসিরনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস অনুষ্ঠিত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
“মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাসরিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসহাক মিয়া, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান ও মনসুর আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন এফআইভিডিবি’র উপজেলা ম্যানেজার জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নেসার আহমেদ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাস, প্রধান শিক্ষক নাজমুল হুদা, সহকারী শিক্ষক আকবর হোসেন শ্যামল, সৈয়দ মিয়া, মাহবুব হায়দার লিটন ও দেলোয়ারা বেগম, সাংবাদিক তাকিউল ইসলাম, সদর ইউনিয়নের প্রতিনিধি গোলবাহার মেম্বারসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষা, দক্ষতা ও সচেতনতার মাধ্যমে একজন মানুষকে আত্মনির্ভরশীল করে তোলাই সাক্ষরতার মূল উদ্দেশ্য। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় এনে নিরক্ষরতা দূরীকরণে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

নাসিরনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:২২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬