হাসপাতাল কর্তৃপক্ষকে আধুনিক, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান- সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা , রূপগঞ্জ
- আপডেট সময় : ০৮:২৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
গত ২৪/০৬/২০২৬ রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার ভুলতা অ্যাপোলো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লি. এবং ডিকেএমসি হাসপাতাল লিমিটেড পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন এবং চিকিৎসা সেবার সার্বিক কার্যক্রম, রোগীসেবা, ব্যবস্থাপনা ও হাসপাতালের পরিবেশ পর্যালোচনা করেন। এ সময় হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থাপনা ও সার্বিক পরিবেশ সন্তোষজনক বলে প্রতীয়মান হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসপাতাল কর্তৃপক্ষকে আধুনিক, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সেবার গুণগত মান বৃদ্ধি, রোগীবান্ধব পরিবেশ বজায় রাখা এবং জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রশাসন, রূপগঞ্জ জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান অব্যাহত রাখবে।
-উপজেলা প্রশাসন, রূপগঞ্জ


















