ঢাকা ০২:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ফুলতলা কেন্দ্রে দাখিল পরীক্ষার ফলাফলে দৌলতপুর আলিম মাদ্রাসার গৌরবময় সাফল্য প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকাকে পেটে লাথি মারার অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু মাননীয় প্রধানমন্ত্রী! Non MPO ৫০+ শিক্ষকবৃন্দের জন্য একটু ভাবুন। এসএসসি ও সমমানের ফল প্রকাশ আগামীকাল সকাল ১০টা চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ঘুমহীন রাত: স্বদেশচেতনা, উদ্বেগ-উৎকণ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ নাসিরনগরে কৃষি কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক বিশ্বমানের শিক্ষা নিশ্চিতকরণে অনার্স কোর্সে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ একান্ত জরুরি।  সাংসদ এম এ হান্নান-কে এক গণসংবর্ধনা প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে স্বচ্ছ প্রক্রিয়ায়  ‘প্রতিষ্ঠান প্রধান  নিয়োগ’ একান্তই জরুরি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অন্তত চারজন খেলোয়াড়ের কাছে অধিক গুরুত্বপূর্ণ।

দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াতে শুরু করে- সাংবাদিক সম্মেলনে বলেন ইউএনও রূপগঞ্জ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১৮৪ বার পড়া হয়েছে

কক্সবাজার ভ্রমণের চাঁদা না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের শিকার হয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জয়। এর প্রতিকার চেয়ে তিনি সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ইউএনও সাইফুল ইসলাম জয় দাবি করেন, শাহিন আলম নামের এক ব্যক্তি ও তার সহযোগী প্রথমে তার কাছে কক্সবাজার ভ্রমণের জন্য বিমানের টিকিট ও হোটেল বুকিংয়ের দাবি করেন। তিনি এতে রাজি না হলে পরে তারা নগদ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তাকে নানাভাবে অপদস্ত করার হুমকি দেওয়া হয়। এই চক্রটির বিরুদ্ধে এলাকায় আরও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে।

দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াতে শুরু করে। ১ শতাংশ বরাদ্দের কোটি টাকার প্রকল্পে অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের মনগড়া অভিযোগ এনে অপপ্রচার চালানো হয়।

অপপ্রচারের জবাব দিয়ে ইউএনও বলেন, ১ শতাংশ বরাদ্দের টাকা এককভাবে ব্যয় করার কোনো ক্ষমতা ইউএনওর নেই। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা এই বরাদ্দ বিধি মোতাবেক ব্যয় করেন। তাছাড়া নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া প্রকাশ্যে এই প্রকল্পের বরাদ্দ ঘোষণা করেছেন। ফলে এখানে কোনো ধরনের অনিয়ম বা অর্থ আত্মসাতের সুযোগ নেই।

ইউএনও সাইফুল ইসলাম জয় এই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে এই চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াতে শুরু করে- সাংবাদিক সম্মেলনে বলেন ইউএনও রূপগঞ্জ

আপডেট সময় : ১২:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬