প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকাকে পেটে লাথি মারার অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
- আপডেট সময় : ০৩:২৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে
প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকাকে পেটে লাথি মারার অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
নাসিরনগরে প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকাকে পেটে লাথি মারার অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের ধনকুড়া উত্তরপাড়ায় প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খুদেজা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে খুদেজা বেগম প্রেমিক মারুফ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি খুদেজা বেগম বিয়ের জন্য মারুফ মিয়াকে চাপ দিয়ে আসছিলেন বলে জানা গেছে।
এরই জের ধরে গত ৯ আগস্ট তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মারুফ মিয়া খুদেজা বেগমের পেটে লাথি মারেন বলে অভিযোগ করেন নিহতের মা। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মারুফ মিয়া পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
নাসিরনগর থানার এসআই মনির হোসেন বলেন,ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত করে বলা যাবে।












