ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
নাসিরনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস অনুষ্ঠিত তাওবার মর্মকথা নাসিরনগরে হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত ১৯৮ কৃষকে নগদ অর্থ ও চাল বিতরণ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ফুলতলা কেন্দ্রে দাখিল পরীক্ষার ফলাফলে দৌলতপুর আলিম মাদ্রাসার গৌরবময় সাফল্য প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকাকে পেটে লাথি মারার অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু মাননীয় প্রধানমন্ত্রী! Non MPO ৫০+ শিক্ষকবৃন্দের জন্য একটু ভাবুন। এসএসসি ও সমমানের ফল প্রকাশ আগামীকাল সকাল ১০টা চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ঘুমহীন রাত: স্বদেশচেতনা, উদ্বেগ-উৎকণ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ নাসিরনগরে কৃষি কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক

তাওবার মর্মকথা

ড. মোঃ শরিফুল ইসলাম
  • আপডেট সময় : ১১:০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

তাওবার মর্মকথা 

তাওবা মানে ‘ফিরে আসা’।  অর্থাৎ কোন খারাপ কাজ বা পাপের কাজ করে অনুশোচনা তৈরি করে, না করার জন্য আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া।
ধরুন, আপনি কাপড় ধোয়ার জন্য এক বালতি ফুটন্ত পানি রেখেছেন। অসতর্কতার দরুন আপনার ২ বছরের বাচ্চাটি ঐ বালতিতে পড়ে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়ে ১সপ্তাহ পর  মারা গেল। এখন আপনি আপনার সারা জীবনে কক্ষণো কি ঐ ভুল আর করবেন? কস্মিনকালেও না, কেন? যখনি আপনি বালতি দেখবেন ঐ সন্তানের কথা মনে হবে। যখনি অন্য একটি ২ বছরের বাচ্চা
 দেখবেন ঐ সন্তানের কথা মনে হবে। এমনকি অন্য কারো কাপড় ধোয়ার পানি গরম করতে দেখলে তাকে বুঝিয়ে বলবেন, সতর্ক করবেন।
 অর্থাৎ পাপের কাজ থেকে U turn করা, ১৮০ ডিগ্রি মোড় ঘুরা। একেই বলে তাওবা বা ফিরে আসা। এমন তাওবা করলে আল্লাহ অবশ্যই অবশ্যই পাপ ক্ষমা করেন। আর পাপ করলাম আর তাওবা করলাম আবার পাপ…. তাওবা…..পাপ। নাহ! এর নাম তাওবা না, আল্লাহর সাথে চালাকী। নাউজুবিল্লাহ!
আমাদের সমাজে  অনেকেই অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা আয় করে  মসজিদ, মাদরাসা, এতিমখানায় ও মাহফিলে ১০০ টাকা দান করে ও মনে করে আল্লাহ ক্ষমা করবেন। এক শ্রেণীর ইমাম সাহেবরা আবার জেনে বুঝে  দোয়া করে তাদের চৌদ্দপুরুষ জান্নাতে নিয়ে যায়। কিভাবে সম্ভব? এজন্য অনেক মানুষ পাপ করতে ভয় পায় না। আমরা দৈনন্দিন জীবনে অনেক ভুল করে থাকি।  তাই আসুন! আমরাও বিগত জীবনের ভুলের জন্য অনুতপ্ত হয়ে পাপের পথ থেকে ফিরে তাওবাহ করি। আল্লাহ আমাদের তাওবাহকে কবুল করুন। আমীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

তাওবার মর্মকথা

আপডেট সময় : ১১:০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬