ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাননীয় প্রধানমন্ত্রী! Non MPO ৫০+ শিক্ষকবৃন্দের জন্য একটু ভাবুন।

ড. মোঃ শরিফুল ইসলাম
  • আপডেট সময় : ০৩:১৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ২৪৪ বার পড়া হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রী! Non MPO ৫০+ শিক্ষকবৃন্দের জন্য একটু ভাবুন।

সাজিয়ে লেখার যোগ্যতা আমার কম। একটি গল্প দিয়ে বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছি। আমাদের গ্রামের এক দাদা ছিলেন খুব মেহমান ভক্ত মানুষ। কিন্তু চাচা ও ভাইয়েরা ছিল খুব কৃপণ।

বড় ভাইয়ের বিয়েতে ৪ জন বেহারা ( পালকি বহনকারী) ভাবী নিয়ে এলো। এখন বেহারাদের খাবারের পালা। শুধু ডাল রান্না হয়েছে, গোশত রান্না হতে ২ ঘন্টা দেরী হবে। বেহারারা তাড়াতাড়ি করছে চলে যাবার জন্য। ছোট ভাই শুধু ডাল দিয়ে তাদের খাবারের ব্যবস্থা করল। খাবার পর্ব শেষ হওয়ার ২ মিনিট আগে দাদা খোঁজ নিতে এসে আবার বাড়ীর ভিতরে গেলেন দই আনার জন্য। তিনি এসে দেখেন বেহারারা হাত ধুচ্ছে। তারা আর দই খায়নি। দাদা খু-উ-ব কষ্ট পেলেন।

মাননীয় প্রধানমন্ত্রী! মহান আল্লাহপাক আপনাকে প্রায় ২০ কোটি মানুষের মেজবান করে পাঠিয়েছেন। আপনার অর্থ সম্পদের কোন ঘাটতি নাই। আপনার যথেষ্ট সদিচ্ছা আছে। শুধু অভাব আছে সুষম বন্টনের। বাজেটের সিংহ ভাগ খরচ হয় বিদেশ ভ্রমণ, বিল্ডিং, কম্পিউটার ল্যাব ও বিভিন্ন প্রকল্প এবং meeting, sitting, eating ও billing হিসেবে যার সামান্য চিত্র তুলে ধরছি।

(১) নতুন পাঁচটি ভ্রাম্যমাণ টয়লেট (ভিআইপি) পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ নিতে চীন যাচ্ছেন স্থানীয় সরকার বিভাগের তিন কর্মকর্তা।— যুগান্তর ২২/৯/২০২৫

(২) এক হাজার সরকারি কর্মকর্তাকে খিচুরি রান্না শিখতে বা অভিজ্ঞতা অর্জন করতে বিদেশে পাঠানোর প্রস্তাব করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। — যুগান্তর ১৫/৯/২০২০

মাননীয় প্রধানমন্ত্রী! Non MPO ৫০+ শিক্ষকবৃন্দের জন্য এখন ‘শেষবেলা’। শতকরা ১ জন অসৎ শিক্ষকের জন্য গোটা শিক্ষক সমাজকে অবহেলার চোখে দেখবেন না, প্লিজ। তাই দয়া ৫০+ শিক্ষকবৃন্দের কথা ভেবে স্বীকৃতি প্রাপ্ত সব প্রতিষ্ঠান একযোগে
MPOভুক্ত করবেন এ প্রত্যাশা রইল।
—————-
ড. মোঃ শরিফুল ইসলাম
গবেষক ও কলামিস্ট, সিলেট
dr.1979sharif@gmail.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

মাননীয় প্রধানমন্ত্রী! Non MPO ৫০+ শিক্ষকবৃন্দের জন্য একটু ভাবুন।

আপডেট সময় : ০৩:১৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬