ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

নাসিরনগরে সংবর্ধিত হলেন সংসদ সদস্য এম এ হান্নান

মোঃ আছমত আলী,
  • আপডেট সময় : ০২:৩৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

নাসিরনগরে সংবর্ধিত হলেন সংসদ সদস্য এম এ হান্নান

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নাসিরনগরে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম খালেদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য এম এ হান্নান। বক্তব্যে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, কৃষক ও খামারিদের স্বার্থ সংরক্ষণ এবং নাসিরনগরের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নতুন দায়িত্ব পালনে দলীয় নেতাকর্মী ও নাসিরনগরের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ইব্রাহিম ভূইয়া রেনু, আজিজুর রহমান চৌধুরী, নজরুল ইসলাম, মাহে আলম ও বশির উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এম এ হান্নানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বকে কাজে লাগিয়ে তিনি নাসিরনগরের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নসহ কৃষি, কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ সময় নেতাকর্মীরা এম এ হান্নানের নতুন দায়িত্বকে নাসিরনগরের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানটি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

নাসিরনগরে সংবর্ধিত হলেন সংসদ সদস্য এম এ হান্নান

আপডেট সময় : ০২:৩৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬