ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভবিষ্যৎ প্রজন্মকে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান- দীপু ভূইয়া, সংসদ সদস্য, নারায়নগঞ্জ ০১,(রূপগঞ্জ)।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ২২৬ বার পড়া হয়েছে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন, রূপগঞ্জ কর্তৃক চিত্রাঙ্কন, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিতঃ

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, নেতৃত্বগুণ, সৃজনশীলতা ও মেধার বিকাশের লক্ষ্যে উপজেলা প্রশাসন, রূপগঞ্জ কর্তৃক চিত্রাঙ্কন, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু মহোদয়। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি অর্জনের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম।
তিনি শিক্ষার্থীদের সৃজনশীল চর্চা, জ্ঞানার্জন ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের প্রতিভা, চিন্তাশক্তি ও সৃজনশীলতার পরিচয় তুলে ধরে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

আয়োজনে: উপজেলা প্রশাসন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভবিষ্যৎ প্রজন্মকে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান- দীপু ভূইয়া, সংসদ সদস্য, নারায়নগঞ্জ ০১,(রূপগঞ্জ)।

আপডেট সময় : ১১:৫০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬