ঢাকা ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় চাই ঐক্যবদ্ধ প্রয়াস নাসিরনগরে বিজ্ঞান, স্টার্টআপ ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে হবে ল্যান্ড ফিল্ড, যেখানে ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রূপগঞ্জে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ভবিষ্যৎ প্রজন্মকে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান- দীপু ভূইয়া, সংসদ সদস্য, নারায়নগঞ্জ ০১,(রূপগঞ্জ)। একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং আমাদের জীবন, জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সাথেও ওতপ্রোতভাবে জড়িত – সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ রূপগঞ্জে মানবকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন রূপগঞ্জ উপজেলা শিক্ষার মান উন্নয়নের তার ভূমিকা থাকবে আন্তরিক – মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, মাননীয় সংসদ সদস্য এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চনা— আর কত অপেক্ষা? “তবু তোমাকেই ভালোবেসেছি”

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের রাস্তার পাশের এতিম শিক্ষার্থীদের রোপন করা অর্ধশত কলাগাছ কেটে দিয়েছে

মাহাবুব আলম প্রিয়
  • আপডেট সময় : ০৪:৩৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ২০২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের রাস্তার পাশের এতিম শিক্ষার্থীদের রোপন করা অর্ধশত কলাগাছ কেটে দিয়েছে মোবারক হোসেন মবি ও তার পরিবারের সদস্যরা। এর প্রতিবাদ করায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র রামদা, হামার ও রড দিয়ে পিটিয়ে জখম করেছে মাদরাসা শিক্ষক হাসানুজ্জামানকে। ২০ সেপ্টেম্বর শনিবার বিকালে পূর্বাচলের ৫নং সেক্টরের মারকাযুসুন্নাহ আস সালাফী মাদরাসায় এমন ঘটনা ঘটে। এ ঘটনায় হামলার শিকার শিক্ষক বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

হামলার শিকার শিক্ষক হাসানুজ্জামান বলেন, সরকারী বৃকরোপনের আওতায় পূর্বাচল ৫ নং সেক্টর মারকাযুস সুন্নাহ আস-সালাফী মাদ্রাসার শিক্ষার্থীরা মাদরাসা সংলগ্ন রাজউকের রাস্তার পাশে কিছু ফলজ গাছ রোপন করে। এসব রোপন করা গাছের ফল এতিম শিশুরা ভোগ করে আসছে। কিন্তু বেশ কয়েকদিন ধরে একই এলাকার বাসিন্দা মোবারক হোসেন মবি ও ,তার ছেলে হুমায়ুন ও তাইবিন বাবু স্ত্রী পারভীনগং কলাগাছ থেকে পরিপক্ব ফল কেটে নিয়ে যায়। এসব বিষয় হাসানুজ্জামান আমি সহকারী শিক্ষক পদে থাকায় প্রতিবাদ করি। এ সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা করে রড দিয়ে পিটিয়ে আহত করে। পরবর্তীতে শিক্ষার্থীদের রোপন করা প্রায় ৫০ টির অধিক গাছ কেটে ফেলে মোবারক গং। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি।
মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাফেজ এইচ এম মাহমুদুল্লাহ বলেন, এতিম অসহায়দের লাগানো গাছ মোবারকগং লুট করে কেটে নিয়েছে। প্রতিবাদ করায় হাসান সাহেবকে পিটিয়েছে। তার ডাক চিৎকার শুনে আমরা উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্যে ভর্তি করেছি। এরআগে মোবারকগং মাদরাসা ভবন জ্বালিয়ে দেয়াসহ শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। পাশাপাশি আমাদের সহকর্মী শিক্ষক হাসানুজ্জামানের উপর হামলার নিন্দা জানাচ্ছি।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শিক্ষকের উপর হামলার ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের রাস্তার পাশের এতিম শিক্ষার্থীদের রোপন করা অর্ধশত কলাগাছ কেটে দিয়েছে

আপডেট সময় : ০৪:৩৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫