ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বিশ্বমানের ও যুগোপযোগী করে শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক প্রশিক্ষণ শেষে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে আর্থিক অনুদান প্রদান  তারাব পৌরসভার দারিদ্র্য বিমোচন কর্মসূচি (PRAP) এর আওতায় রিক্সা-ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত SAILOR খেলবে নারায়ণগঞ্জ ইন্টারস্কুল ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ান রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুল। রূপগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলা হবে- মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মেসির জাদুকরী এক হ্যাটট্রিক আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩–০ গোলে। বিচারহীন সংস্কৃতির আরেক বলি- যুবদল নেতা মাসুদ চৌধুরী জাতীয় উন্নয়নে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের দীর্ঘশ্বাস: ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় চাই ঐক্যবদ্ধ প্রয়াস

চলতি মাসের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব নামে ওয়েবসাইট তৈরি করার নির্দেশনা।

মোঃ রেহান উদ্দীন
  • আপডেট সময় : ১০:০৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ১৩৭৯ বার পড়া হয়েছে

চলতি মাসের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব নামে ওয়েবসাইট তৈরি করার নির্দেশনা।

৩১ জুলাই ২০২৫ এর মধ্যেই দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব নামে ওয়েবসাইট তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে যাদের ওয়েবসাইট আছে, তাদের তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেল থেকে এমন নির্দেশনার তথ্য জানানো হয়।

নির্দেশনায়  বলা হয়েছে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ও কার্যালয়ের নিজস্ব ওয়েবসাইট নেই বা থাকলেও তা হালনাগাদ নয়। ফলে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জাতীয় তথ্য বাতায়নের আওতায় (www.bangladesh.gov.bd) সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও কার্যালয়কে স্ব স্ব ওয়েবসাইট তৈরি করতে হবে এবং নিয়মিতভাবে তা হালনাগাদ রাখতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, অর্থনৈতিক ব্যয় সংকোচনের লক্ষ্যে আলাদা ব্যয়ে ওয়েবসাইট তৈরি না করে জাতীয় তথ্য বাতায়নের নির্ধারিত ফ্রেমওয়ার্কে ওয়েবসাইট তৈরি ও পরিচালনা করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিটি ওয়েবসাইটে প্রতিষ্ঠান পরিচিতি, পাঠদানের অনুমতি ও স্বীকৃতি, শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা, অনুমোদিত শাখার তথ্য, শিক্ষক-কর্মচারীদের নামসহ পাঠদান রুটিন ও পাঠ্যসূচি, এমপিও সংক্রান্ত তথ্য, যোগাযোগের মোবাইল নম্বর, তথ্যসেবা কেন্দ্রের ঠিকানা, অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার নাম ও নম্বরসহ সব তথ্য হালনাগাদ রাখতে হবে।

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ওয়েবসাইট তৈরি বা হালনাগাদ করে ওয়েব ঠিকানা www.emis.gov.bd–এর DSHE/EMIS–এর IMS মডিউলে আপলোড করার জন্যও জরুরি নির্দেশ দিয়েছে মাউশি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

চলতি মাসের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব নামে ওয়েবসাইট তৈরি করার নির্দেশনা।

আপডেট সময় : ১০:০৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫