ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এসএসসি ও সমমানের ফল প্রকাশ আগামীকাল সকাল ১০টা চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ঘুমহীন রাত: স্বদেশচেতনা, উদ্বেগ-উৎকণ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ নাসিরনগরে কৃষি কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক বিশ্বমানের শিক্ষা নিশ্চিতকরণে অনার্স কোর্সে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ একান্ত জরুরি।  সাংসদ এম এ হান্নান-কে এক গণসংবর্ধনা প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে স্বচ্ছ প্রক্রিয়ায়  ‘প্রতিষ্ঠান প্রধান  নিয়োগ’ একান্তই জরুরি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অন্তত চারজন খেলোয়াড়ের কাছে অধিক গুরুত্বপূর্ণ। খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায়  যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত । মাননীয় প্রধানমন্ত্রী! খন্ড খন্ডভাবে নয়; একযোগে  ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ চাই  আ’মলের তাৎপর্য (৪)

২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, স্টার্কের ৬ উইকেট, স্কট ৩ উইকেট এবং হ্যাটট্রিক।

মোঃ রেহান উদ্দীন
  • আপডেট সময় : ০৭:০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ৪৩০ বার পড়া হয়েছে

স্টার্কের ৯ রানের বিনিময়ে ৬ উইকেট, স্কট ২ রানে ৩ উইকেট এবং হ্যাটট্রিক, ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ।

মাত্র ২৭ রানে অলআউট হয়ে টেস্টের ৭০ বছর আগের ইতিহাস মনে করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর মাত্র এক রান কম করলে টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় ইনিংসের রেকর্ড গড়া হয়ে যেতো ওয়েস্ট ইন্ডিজের। একটুর জন্য তারা সেটা থেকে বেঁচেছে।

কিংস্টন টেস্টে ২০৪ রান তাড়া করতে নেমে মাত্র ১৪.৩ ওভারেই ২৭ রানে গুটিয়ে যায় রস্টন চেজের দল। দলের সাত ব্যাটার করেছেন শূন্য। এক অঙ্কে ছিলেন দশজন। দলীয় ইনিংসে সর্বোচ্চ ১১ রান জাস্টিন গ্রেভসের।

টেস্টে এর চেয়ে কম রানে কোনো দল অলআউট হয়েছিল কেবল একবার। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। সেটিই এখন পর্যন্ত টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের এটি দ্বিতীয় সর্বনিম্ন।

অস্ট্রেলিয়ান পেসারদের তোপে ফ্রাঙ্ক ওরেল ট্রফির শেষ টেস্টে ১৭৬ রানের বড় ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে অসিরা।

ওয়েস্ট ইন্ডিজকে এই ধ্বংসলীলায় নামানোর মূল কারিগর মিচেল স্টার্ক। মাত্র ৯ রানের বিনিময়ে একাই ৬ উইকেট শিকার করেন এই পেসার।

স্কট বোল্যান্ডও কম যাননি। ২ রানে নেন ৩ উইকেট। ১৪তম ওভারে এসে টানা তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিকও করে ফেলেন ডানহাতি এই পেসার।

এর আগে ৬ উইকেটে ৯৯ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নেমে শামার জোসেফ আর আলজেরি জোসেফের তোপের মুখে পড়েছিল অস্ট্রেলিয়াও। দ্বিতীয় ইনিংসে ১২১ রানেই অলআউট হয় তারা।

আলজেরি জোসেফ ২৭ রানে ৫টি আর শামার জোসেফ ৩৪ রানে শিকার করেন ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ২২৫ এবং ১২১,   এবং ওয়েস্ট ইন্ডিজ: ১৪৩ এবং ২৭

ফলআফল : অস্ট্রেলিয়া ১৭৬ রানে জয়ী।   সিরিজ: তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে জয়ী অস্ট্রেলিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, স্টার্কের ৬ উইকেট, স্কট ৩ উইকেট এবং হ্যাটট্রিক।

আপডেট সময় : ০৭:০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫