SAILOR খেলবে নারায়ণগঞ্জ ইন্টারস্কুল ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ান রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুল।
- আপডেট সময় : ০৫:১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ১৬৯ বার পড়া হয়েছে
গতকাল ১৭ জুন ২০২৬ রোজ বুধবার,
ইপিলিয়ন গ্রুপ মহসিন ক্লাবের উদ্যোগে আয়োজিত
SAILOR খেলবে নারায়ণগঞ্জ ইন্টারস্কুল ফুটবল টুর্নামেন্ট গতকাল নারায়ণগঞ্জ জেলার ক্যাব্রিয়ান স্কুল এন্ড কলেজের মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ১২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিটি স্কুলের সাথে বাছাই পর্বে অংশগ্রহণ করে, চুড়ান্ত ভাবে বিজয়ী হয়ে ফাইনাল নিশ্চিত করে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুল। পরবর্তীতে গতকাল বিকেলে ফাইনাল খেলায় নারায়নগঞ্জ জেলার লক্ষী নারায়ন কটন মিলস্ হাই স্কুলকে ট্রাইবেকারে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে রূপগঞ্জ উপজেলার গোলাকাইন্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুল। উক্ত প্রতিযোগিতায় গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুলের টিম ম্যানেজমেন্ট এর দায়িত্ব পালন করেন স্বপ্ন পূরণ ফুটবল একাডেমি এর কোচ মোহাম্মদ সোহাগ হাওলাদার । উক্ত প্রতিযোগিতায় টুর্নামেন্টে সর্বাধিক ৩টি গোল দিয়ে গোল্ডেন বুট অর্জন করেন অত্র স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী মোঃ আকাশ মিয়া।












