ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ঘুমহীন রাত: স্বদেশচেতনা, উদ্বেগ-উৎকণ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ নাসিরনগরে কৃষি কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক বিশ্বমানের শিক্ষা নিশ্চিতকরণে অনার্স কোর্সে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ একান্ত জরুরি।  সাংসদ এম এ হান্নান-কে এক গণসংবর্ধনা প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে স্বচ্ছ প্রক্রিয়ায়  ‘প্রতিষ্ঠান প্রধান  নিয়োগ’ একান্তই জরুরি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অন্তত চারজন খেলোয়াড়ের কাছে অধিক গুরুত্বপূর্ণ। খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায়  যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত । মাননীয় প্রধানমন্ত্রী! খন্ড খন্ডভাবে নয়; একযোগে  ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ চাই  আ’মলের তাৎপর্য (৪) প্রধানমন্ত্রীর ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্মরণীয় এক অর্জনে শততম টেস্টকে রাঙালেন মুশফিকুর রহিম।

মোঃ রেহান উদ্দীন
  • আপডেট সময় : ০৭:২৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৭৫৪ বার পড়া হয়েছে

স্মরণীয় এক অর্জনে শততম টেস্টকে রাঙালেন মুশফিকুর রহিম।

শুধু মাইলফলকই নয়, স্মরণীয় এক অর্জনে শততম টেস্টকে রাঙালেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে অংশ নেওয়ার পর, সেই ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি করে গর্ডন গ্রিনিজ, জাভেদ মিঁয়াদাদ, ইনজামাম-উল-হক ও গ্রায়েম স্মিথের মতো কিংবদন্তিদের কাতারে নাম লেখালেন তিনি।

বুধবার প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত থাকা মুশফিক বৃহস্পতিবার (২০ নভেম্বর) ক্রিজে নেমেই ইতিহাস ছুঁয়ে ফেলেন। লিটন দাসের নেওয়া সিঙ্গেলের পর জর্ডান নিলের ওভারে স্কয়ার লেগে শট খেলেই পূর্ণ করেন অপেক্ষার মাত্র এক রান। সেঞ্চুরির পর দু’হাত তুলে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান এই অভিজ্ঞ ব্যাটার।

বিশ্ব ক্রিকেটে এটি শততম টেস্টে সেঞ্চুরির দ্বাদশ ঘটনা। মুশফিক এই তালিকার ১১তম ক্রিকেটার। এর আগে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং শততম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। সাম্প্রতিক সময়ে জো রুট ও ডেভিড ওয়ার্নার তাদের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছিলেন।

সেঞ্চুরি করে মুশফিক আরেকটি মাইলফলক স্পর্শ করেন—বাংলাদেশের হয়ে টেস্টে মুমিনুল হকের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৩টি সেঞ্চুরি। তবে ব্যক্তিগত ১০৬ রানে তিনি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ২১৪ বলের ইনিংসে ছিল পাঁচটি চারের মার। তার বিদায়ে ভাঙে লিটনের সঙ্গে ১০৮ রানের জুটি, ৩১০ রানে পড়ে বাংলাদেশের পঞ্চম উইকেট।

মুশফিক আউট হওয়ার পরই লিটন দাস চার মেরে পূর্ণ করেন ক্যারিয়ারের ২০তম টেস্ট হাফসেঞ্চুরি। তার সঙ্গে ক্রিজে রয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বুধবার প্রথম দিন বাংলাদেশ দিন শেষ করেছিল ৪ উইকেটে ২৯২ রানে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

স্মরণীয় এক অর্জনে শততম টেস্টকে রাঙালেন মুশফিকুর রহিম।

আপডেট সময় : ০৭:২৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫