ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এসএসসি ও সমমানের ফল প্রকাশ আগামীকাল সকাল ১০টা চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ঘুমহীন রাত: স্বদেশচেতনা, উদ্বেগ-উৎকণ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ নাসিরনগরে কৃষি কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক বিশ্বমানের শিক্ষা নিশ্চিতকরণে অনার্স কোর্সে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ একান্ত জরুরি।  সাংসদ এম এ হান্নান-কে এক গণসংবর্ধনা প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে স্বচ্ছ প্রক্রিয়ায়  ‘প্রতিষ্ঠান প্রধান  নিয়োগ’ একান্তই জরুরি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অন্তত চারজন খেলোয়াড়ের কাছে অধিক গুরুত্বপূর্ণ। খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায়  যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত । মাননীয় প্রধানমন্ত্রী! খন্ড খন্ডভাবে নয়; একযোগে  ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ চাই  আ’মলের তাৎপর্য (৪)

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার জন্য এন্ট্রি পদের নাম হবে শুধুই ‘শিক্ষক’ সহকারী শব্দটা থাকছে না।

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ৫৭৯ বার পড়া হয়েছে

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার জন্য এন্ট্রি পদের নাম হবে শুধুই ‘শিক্ষক’ সহকারী শব্দটা থাকছে না।

এখন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার জন্য এন্ট্রি পদের নাম হবে শুধুই ‘শিক্ষক’। সঙ্গে সহকারী শব্দটা থাকবে না। সহকারী শিক্ষক পদটি বিলুপ্ত করা হচ্ছে। একই সঙ্গে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকসহ আরও চারটি পদের নামে পরিবর্তন হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব মো. শামছুল আরিফ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত মে মাসে অনুষ্ঠিত সমন্বয় সভার সুপারিশের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুপারিশ অনুযায়ী, এখন থেকে ‘সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার’ পদটি ‘অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার’ নামে পরিচিত হবে। একইভাবে ‘অর্থ কর্মকর্তা’ পদের নতুন নাম হবে ‘হিসাবরক্ষণ কর্মকর্তা’।

‘সহকারী মনিটরিং অফিসার’ হবেন ‘প্রশাসনিক কর্মকর্তা’। এছাড়া ‘পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক’ এখন থেকে পরিচিত হবেন ‘সহকারী ইনস্ট্রাক্টর (পরীক্ষণ বিদ্যালয়)’ হিসেবে, যা দেশের মোট ৩৩৫টি পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আর বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদটিকে এখন থেকে শুধু ‘শিক্ষক’ হিসেবে ডাকা হবে; যা সারাদেশে থাকা মোট ৩ লাখ ৬২ হাজার ৪১৮টি পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, এসব পরিবর্তন মূলত মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের বাস্তব দায়িত্বের পরিসর এবং গুরুত্ব বিবেচনায় নিয়ে করা হয়েছে। পদের নামগুলো সহজ ও আধুনিক করা হয়েছে, যেন বোঝাপড়ায় দ্ব্যর্থতা না থাকে এবং প্রশাসনিক কাঠামো আরও সুসংগঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার জন্য এন্ট্রি পদের নাম হবে শুধুই ‘শিক্ষক’ সহকারী শব্দটা থাকছে না।

আপডেট সময় : ০৫:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫