ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাড়তি নিরাপত্তা ও কঠোর নজরদারিতে আজ সারা দেশে একযোগে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। নাসিরনগরে জরুরী হাম-রুমেলা ক্যাম্পেইন উদ্বোধন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ভালো মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেন – মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ব্রাহ্মণ বাড়িয়ায় কৃষি  প্রণোদনা পেল ২৪৫০ জন কৃষক গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রূপগঞ্জে একই বৈদ্যুতিক দূর্ঘটনায় তিন জনের মৃত্যু ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি নাসিরনগরে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে এম পি কে সংবর্ধনা  নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ  নাসিরনগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

১৩ হাজার ৫৯৯টি শূন্যপদে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।

মোঃ রেহান উদ্দীন
  • আপডেট সময় : ০৪:৩৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৪৫৮ বার পড়া হয়েছে

১৩ হাজার ৫৯৯টি শূন্যপদে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।

‘অষ্টম এনটিআরসিএ (অধ্যক্ষ, উপাধ্যক্ষ-প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার, সহকারি সুপার) পরীক্ষা, ২০২৬’ নামে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  এতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে মোট ১৩ হাজার ৫৯৯টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।

২৯ জানুয়ারি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই বিজ্ঞপ্তি প্রকাশ করে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রার্থীদের http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে এনটিআরসিএর ওয়েবসাইট https://ntrca.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইটে।

এনটিআরসিএ সূত্র জানায়, সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলেই প্রার্থীরা এ পরীক্ষায় আবেদন করতে পারবেন।

নিয়োগ পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের ওপর। এর মধ্যে এমসিকিউ পরীক্ষায় ৮০ নম্বর (সময় এক ঘণ্টা), শিক্ষাগত যোগ্যতার সনদের জন্য ১২ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ৮ নম্বর নির্ধারিত রয়েছে।

এমসিকিউ পরীক্ষায় মোট ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। প্রতিটি ধাপে পাস নম্বর ৪০ শতাংশ।

এমসিকিউ পরীক্ষায় বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক), প্রশাসনিক ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তরভিত্তিক বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

অধিদপ্তরভেদে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা এবং মাদরাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল-কুরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা ও ইসলামি শিক্ষা থেকে প্রশ্ন আসবে।

এমসিকিউ ও মৌখিক পরীক্ষা শেষে প্রার্থীদের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে শতভাগ স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ করা হবে। এ প্রক্রিয়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের তত্ত্বাবধানে সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

১৩ হাজার ৫৯৯টি শূন্যপদে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।

আপডেট সময় : ০৪:৩৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬