ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ঘুমহীন রাত: স্বদেশচেতনা, উদ্বেগ-উৎকণ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ নাসিরনগরে কৃষি কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক বিশ্বমানের শিক্ষা নিশ্চিতকরণে অনার্স কোর্সে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ একান্ত জরুরি।  সাংসদ এম এ হান্নান-কে এক গণসংবর্ধনা প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে স্বচ্ছ প্রক্রিয়ায়  ‘প্রতিষ্ঠান প্রধান  নিয়োগ’ একান্তই জরুরি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অন্তত চারজন খেলোয়াড়ের কাছে অধিক গুরুত্বপূর্ণ। খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায়  যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত । মাননীয় প্রধানমন্ত্রী! খন্ড খন্ডভাবে নয়; একযোগে  ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ চাই  আ’মলের তাৎপর্য (৪) প্রধানমন্ত্রীর ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ষষ্ঠ গণবিজ্ঞপ্তির এক লাখ শিক্ষক নিয়োগের আবেদন স্থগিত।

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ১১১৪ বার পড়া হয়েছে

ষষ্ঠ গণবিজ্ঞপ্তির এক লাখ শিক্ষক নিয়োগের আবেদন স্থগিত।

বুধবার (৩ জুলাই) বিকেলে এনটিআরসিএর আবেদন সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এক লাখ শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বুধবার (৩ জুলাই) রাত ৮টা থেকে এ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত থাকবে। জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

তবে কখন থেকে আবার আবেদন কার্যক্রম চালু হবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ সম্পন্ন হওয়ার পর পুনরায় আবেদন চালু হলে তা সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।

জানা যায়, দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ২২ জুন থেকে শুরু হওয়া এ আবেদন ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত চলার কথা ছিল। আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ১৩ জুলাই পর্যন্ত। তবে কারিগরি ত্রুটির কারণে এর আগেই তা স্থগিত করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

ষষ্ঠ গণবিজ্ঞপ্তির এক লাখ শিক্ষক নিয়োগের আবেদন স্থগিত।

আপডেট সময় : ০৫:০০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫