ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ঘুমহীন রাত: স্বদেশচেতনা, উদ্বেগ-উৎকণ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ নাসিরনগরে কৃষি কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক বিশ্বমানের শিক্ষা নিশ্চিতকরণে অনার্স কোর্সে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ একান্ত জরুরি।  সাংসদ এম এ হান্নান-কে এক গণসংবর্ধনা প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে স্বচ্ছ প্রক্রিয়ায়  ‘প্রতিষ্ঠান প্রধান  নিয়োগ’ একান্তই জরুরি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অন্তত চারজন খেলোয়াড়ের কাছে অধিক গুরুত্বপূর্ণ। খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায়  যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত । মাননীয় প্রধানমন্ত্রী! খন্ড খন্ডভাবে নয়; একযোগে  ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ চাই  আ’মলের তাৎপর্য (৪) প্রধানমন্ত্রীর ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নন-টিচিং স্টাফ নিয়োগে নতুন নীতিমালা।

মোঃ রেহান উদ্দীন
  • আপডেট সময় : ০৯:১৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ১৫৮৬ বার পড়া হয়েছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নন-টিচিং স্টাফ নিয়োগে নতুন নীতিমালা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক নিয়োগ কার্যক্রম তদারকিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নন-টিচিং স্টাফ অর্থাৎ, কর্মচারী নিয়োগে নতুন নীতিমালা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আর নিয়োগ পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম জেলা প্রশাসকের মাধ্যমে পরিচালিত হবে।

১৮ জুন বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) জনাব মিজানুর রহমানের কক্ষে আয়োজিত এক সভায় এ সংক্রান্ত নীতিমালা অনুমোদন দেওয়া হয়।

গত ২৮ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এর কাছে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এনটিআরসিএকে দেওয়ার প্রস্তাব করে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। প্রস্তাবে নন-টিচিং স্টাফ নিয়োগ ম্যানেজিং কমিটির কাছ থেকে ডিসি কিংবা মাউশির মাধ্যমে করার প্রস্তাব করা হয়। অবশেষে সেই প্রস্তাবে অনুমোদন দিলো মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তারা জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে প্রায়ই অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিকে কর্মচারী নিয়োগ দেওয়ার জন্য ক্ষেত্র বিশেষে ৮ থেকে ১৫ লাখ টাকা ঘুষ দিতে হয়। এটি বন্ধ করতেই কেন্দ্রীয়ভাবে নিয়োগ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে একটি প্রস্তাব করা হয়েছিল। এ প্রস্তাব অনুমোদন হয়েছে।

কর্মকর্তা আরও বলেন, এমপিও নীতিমালায় নিয়োগের যে শর্ত আছে, সে অনুযায়ীই নিয়োগ হবে। কেন্দ্রীয়ভাবে মাউশি নিয়োগ কার্যক্রম তদারকি করবে। আর পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করবেন জেলা প্রশাসক। অর্থাৎ কিছুটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পদ্ধতি ফলো করা হবে।

নিউজটি শেয়ার করুন

One thought on “বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নন-টিচিং স্টাফ নিয়োগে নতুন নীতিমালা।

  1. প্রধান, সহকারী প্রধান ও অধ্যক্ষ নিয়োগ ও সরকারের হাতে নেওয়া জরুরি

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নন-টিচিং স্টাফ নিয়োগে নতুন নীতিমালা।

আপডেট সময় : ০৯:১৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫