ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আমি রুপগঞ্জবাসীর জন্য কাজ করে যাবো,আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না. -দিপু ভুইয়া..সংসদ সদস্য,নাঃগঞ্জ-১ বাড়তি নিরাপত্তা ও কঠোর নজরদারিতে আজ সারা দেশে একযোগে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। নাসিরনগরে জরুরী হাম-রুমেলা ক্যাম্পেইন উদ্বোধন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ভালো মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেন – মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ব্রাহ্মণ বাড়িয়ায় কৃষি  প্রণোদনা পেল ২৪৫০ জন কৃষক গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রূপগঞ্জে একই বৈদ্যুতিক দূর্ঘটনায় তিন জনের মৃত্যু ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি নাসিরনগরে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে এম পি কে সংবর্ধনা 

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে এক লাখেরও বেশি শূন্যপদে নিয়োগ দিতে শিগগির গণবিজ্ঞপ্তি।

মোঃ রেহান উদ্দীন
  • আপডেট সময় : ০৪:৪০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ৮৭৭ বার পড়া হয়েছে

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে এক লাখেরও বেশি শূন্যপদে নিয়োগ দিতে শিগগির গণবিজ্ঞপ্তি।

এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে এক লাখেরও বেশি শূন্যপদ রয়েছে। এসব শূন্যপদে নিয়োগ দিতে শিগগির গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। চলতি সপ্তাহে গণবিজ্ঞপ্তি প্রকাশের পর আগামী সপ্তাহ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হবে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পক্ষ থেকে জানানো হয়েছে, সব ঠিক থাকলে ১৬ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আর ২২ জুন থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

এনটিআরসিএর সংশ্লিষ্ট শাখার একজন কর্মকর্তা বলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের খসড়া প্রস্তুত করা হয়েছে। টেকনিক্যাল কোনো সমস্যা না থাকলে শিগগির গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

কর্মকর্তা বলেন, আশা করছি, বিজ্ঞপ্তি হতে পারে আগামী ১৬ জুন।  আর ২২ জুন থেকে আবেদন। এরপরও টেকনিক্যাল কোনো কারণে যদি দেরি হয়ে যায়, তাহলেও জুনের শেষ সপ্তাহের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

এনটিআরসিএ সূত্রে জানা যায়, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ হতে পারে এক লাখ এক হাজার এক শত বিয়াল্লিশটি। এর মধ্যে ৫১ হাজার ৪২৯টি পদ মাদরাসার শিক্ষকদের জন্য এবং ৪১ হাজার ৯৯০টি মাউশির অধীন স্কুল-কলেজের। এছাড়া মাদরাসা ও সংযুক্ত কারিগরিতে ২ হাজার ১৮১টি এবং মাউশি ও সংযুক্ত কারিগরিতে ২ হাজার ৫৪২টি শূন্যপদ পাওয়া গেছে।

১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন না ৩৫ ঊর্ধ্ব নিবন্ধনধারীরা। সনদের মেয়াদ তিন বছরের বেশি হলে ওই নিবন্ধনধারীও গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। ৩৫ বছরের বেশি বয়সীরা আবেদনের সুযোগ পাবেন না।

এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় ৩৫ ঊর্ধ্বদের বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে। আমাদের এমপিও নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে এক লাখেরও বেশি শূন্যপদে নিয়োগ দিতে শিগগির গণবিজ্ঞপ্তি।

আপডেট সময় : ০৪:৪০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫