ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শিক্ষাক্রম, শিক্ষক, তদারকি, অবকাঠামো ও প্রযুক্তি পাঁচটি বিষয়কে জোর দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইলে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন। নাসিরনগরে ১৪২ পুজা মন্ডপের প্রতিনিধিদের সাথে সভা রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যান সমিতির গোলাকান্দাইল ইউনিয়ন শাখার কমিটি গঠন আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত খেলাধুলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান –প্রতিমন্ত্রী আমিনুল হকের দাঁতমন্ডল এরফানিয়া মাদ্রাসায় এমপি হান্নানকে সংবর্ধনা রূপগঞ্জকে এডুকেশন্যাল হাব তৈরি করা হবে – এমপি দিুপ ভূঁইয়া রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতায় ক্যাম্পেইন আবদুস সাত্তার ডিগ্রি কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন।

ইমাম ও খতিবদের বেতন ভাতা দেওয়া হবে ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী-ধর্ম উপদেষ্টা ।

মোঃ রেহান উদ্দীন
  • আপডেট সময় : ০৪:৪৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ১২২৫ বার পড়া হয়েছে

ইমাম ও খতিবদের বেতন ভাতা দেওয়া হবে ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী- ধর্ম উপদেষ্টা ।

রোববার (২৯ জুন) বিকেলে জাতীয় হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন- দেশের মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত করা হয়েছে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী যাতে ইমাম ও খতিবদের বেতন ভাতা দেওয়া হয় তা বেটিং করার জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেখান থেকে বেটিং হয়ে আসলে এটা আমরা উপদেষ্টা পরিষদে পাস করবো এবং সরকারি গেজেট করে দেবো।

উপদেষ্টা বলেন, আমাদের যে আড়াই লাখ থেকে তিন লাখ মসজিদ আছে সেগুলোর অধিকাংশ মসজিদই বেসরকারি। এছাড়া করপোরেটসহ অন্য মসজিদেও যাতে ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হয় সেজন্য আমরা চেষ্টা করবো। বেসরকারি মসজিদকে আমরা নীতিমালার আওতায় আনছি, জেলা প্রশাসক ও ইউএনওর তদারকির মাধ্যমে মসজিদের আর্থিক অবস্থা যদি ভালো হয় তাহলে পে স্কেল অনুযায়ী বেতন দিতে বাধ্য থাকবে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সরকারে আসার আগে আমি ১৬ বছর মসজিদে খুতবা দিয়েছি। সেজন্য ইমাম ও খতিবদের ব্যথা-বেদনা বলতে হবে না। আমি নিজেই এটার সাক্ষী। আমরা দায়িত্বে থাকাকালীন ইমাম-খতিবদের জন্য যতটুকু করা প্রয়োজন করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

ইমাম ও খতিবদের বেতন ভাতা দেওয়া হবে ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী-ধর্ম উপদেষ্টা ।

আপডেট সময় : ০৪:৪৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫