ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে শিশুদের মেধা বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বিদেশ সফর বিশ্বমানের ও যুগোপযোগী করে শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক প্রশিক্ষণ শেষে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে আর্থিক অনুদান প্রদান  তারাব পৌরসভার দারিদ্র্য বিমোচন কর্মসূচি (PRAP) এর আওতায় রিক্সা-ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত SAILOR খেলবে নারায়ণগঞ্জ ইন্টারস্কুল ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ান রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুল। রূপগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলা হবে- মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মেসির জাদুকরী এক হ্যাটট্রিক আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩–০ গোলে। বিচারহীন সংস্কৃতির আরেক বলি- যুবদল নেতা মাসুদ চৌধুরী

কারিগরি শিক্ষা অধিদপ্তরের শিক্ষক-কর্মচারীদের জুন মাস থেকেই বেতন-ভাতা ইএফটিতে দেওয়ার সিদ্ধান্ত।

মোঃ রেহান উদ্দীন
  • আপডেট সময় : ০৫:১৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ১৩২১ বার পড়া হয়েছে

কারিগরি শিক্ষা অধিদপ্তরের শিক্ষক-কর্মচারীদের জুন মাস থেকেই বেতন-ভাতা ইএফটিতে দেওয়ার সিদ্ধান্ত।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশের কারিগরি শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-কর্মচারীদের জন্য একটি বড় সুখবর দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। তাদের জুন মাসের বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এজন্য প্রতিষ্ঠানগুলোকে আগামী ১০ জুলাইয়ের মধ্যে টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (টিইএমআইএস) সফটওয়্যারে প্রয়োজনীয় এমপিওশিট সাবমিট করার নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার কারিগরি শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনাটি সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদ্রাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমা পর্যায়ের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইএফটি পদ্ধতিতে পাঠাতে হবে। এ জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে টিইএমআইএস সফটওয়্যারে প্রয়োজনীয় তথ্য সাবমিট করতে বলা হয়েছে।

যেসব প্রতিষ্ঠান ইএফটি তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, তারা আগের মতোই বেতন-ভাতা প্রাপ্ত হবে বলেও নির্দেশনায় জানানো হয়। এ ছাড়া, জুলাই মাস থেকেই শতভাগ এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে ইএফটির আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

বেতন-ভাতা সংক্রান্ত কোনো জটিলতা হলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখা অথবা ইএফটি সেলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

কারিগরি শিক্ষা অধিদপ্তরের শিক্ষক-কর্মচারীদের জুন মাস থেকেই বেতন-ভাতা ইএফটিতে দেওয়ার সিদ্ধান্ত।

আপডেট সময় : ০৫:১৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫