ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এসএসসি ও সমমানের ফল প্রকাশ আগামীকাল সকাল ১০টা চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ঘুমহীন রাত: স্বদেশচেতনা, উদ্বেগ-উৎকণ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ নাসিরনগরে কৃষি কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক বিশ্বমানের শিক্ষা নিশ্চিতকরণে অনার্স কোর্সে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ একান্ত জরুরি।  সাংসদ এম এ হান্নান-কে এক গণসংবর্ধনা প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে স্বচ্ছ প্রক্রিয়ায়  ‘প্রতিষ্ঠান প্রধান  নিয়োগ’ একান্তই জরুরি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অন্তত চারজন খেলোয়াড়ের কাছে অধিক গুরুত্বপূর্ণ। খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায়  যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত । মাননীয় প্রধানমন্ত্রী! খন্ড খন্ডভাবে নয়; একযোগে  ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ চাই  আ’মলের তাৎপর্য (৪)

আটবারের ব্যালন ডি’অরজয়ী নিজের রেকর্ডকে আরও শক্তিশালী করলেন।

মোঃ রেহান উদ্দীন
  • আপডেট সময় : ০৪:৩৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ৮৫৮ বার পড়া হয়েছে

আটবারের ব্যালন ডি’অরজয়ী নিজের রেকর্ডকে আরও শক্তিশালী করলেন।

লিওনেল মেসি আগের ম্যাচে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনের বিপক্ষে জোড়া গোলে দুর্দান্ত এক রেকর্ড করেছিলেন। এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোলের কীর্তি গড়েছিলেন।

আর্জেন্টাইন সুপারস্টার এবার নিজের রেকর্ডকে আরও শক্তিশালী করলেন। রোববার সকালে ন্যাশভিল এসসির বিপক্ষেও জোড়া করেছেন মেসি। অর্থাৎ টানা পাঁচ ম্যাচে একাধিক গোল করলেন মেসি।

এদিন ফোর্ট লডারডেলে ন্যাশভিলকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এতে টানা ১৫ ম্যাচের অপরাজিত ধারা থেকে ছিটকে গেল ন্যাশভিল। ১৯ এপ্রিলের পর এটি ক্লাবটির প্রথম হার।

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে হেরে ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর টানা তিন ম্যাচে জয় পেল মিয়ামি।

১৭ মিনিটে মেসির অসাধারণ ফ্রি-কিক গোলে এগিয়ে যায় মিয়ামি। ডিফেন্ডারদের রক্ষণের গাঁথুনির ফাঁক দিয়ে বল জালে পাঠান মেসি।

৪৯ মিনিটে ন্যাশভিলের হানি মুখতার দারুণ হেডে গোল করে ম্যাচে সমতা ফেরান। অ্যান্ডি নাজার এবং প্যাট্রিক ইয়াজবেক ছিলেন অ্যাসিস্টদাতা।

৬২ মিনিটে ন্যাশভিল গোলরক্ষক উইলিসের একটি ভুল পাস ধরে বল নিজের দখলে নেন মেসি। গোলরক্ষককে কাটিয়ে জাল খুঁজে বের করেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। যা ছিল ম্যাচের জয়সূচক গোল।

ন্যাশভিলের সাম স্যারিজের সঙ্গে যৌথভাবে প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতা এখন আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। মেসি এ নিয়ে এমএলএসের চলতি মৌসুমে ১৬টি গোল করলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

আটবারের ব্যালন ডি’অরজয়ী নিজের রেকর্ডকে আরও শক্তিশালী করলেন।

আপডেট সময় : ০৪:৩৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫