ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ঘুমহীন রাত: স্বদেশচেতনা, উদ্বেগ-উৎকণ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ নাসিরনগরে কৃষি কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক বিশ্বমানের শিক্ষা নিশ্চিতকরণে অনার্স কোর্সে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ একান্ত জরুরি।  সাংসদ এম এ হান্নান-কে এক গণসংবর্ধনা প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে স্বচ্ছ প্রক্রিয়ায়  ‘প্রতিষ্ঠান প্রধান  নিয়োগ’ একান্তই জরুরি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অন্তত চারজন খেলোয়াড়ের কাছে অধিক গুরুত্বপূর্ণ। খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায়  যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত । মাননীয় প্রধানমন্ত্রী! খন্ড খন্ডভাবে নয়; একযোগে  ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ চাই  আ’মলের তাৎপর্য (৪) প্রধানমন্ত্রীর ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সকল জনগণকে হ্যা ভোট দেয়ার আহ্বান ও এদেশের প্রকৃত মালিক জনগণ খাদ্য ও ভূমি উপদেষ্টা।

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:২২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৪৯৭ বার পড়া হয়েছে
সকল জনগণকে হ্যা ভোট দেয়ার আহ্বান ও এদেশের প্রকৃত মালিক জনগণ খাদ্য ও ভূমি উপদেষ্টা।
খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, এ দেশের প্রকৃত মালিক জনগণ এবং দেশ পরিচালনায় ব্যবস্থাপক নির্বাচন করার অধিকারও তাদের হাতে ন্যাস্ত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট প্রদান করবেন। একটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে নগরীর শহিদ হাদিস পার্কে গণভোট বিষয়ে জনসচেতনামূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের অবদান অনিস্বীকার্য। প্রচলিত ধারার বাহিরে গিয়ে দেশকে নতুন ভাবে পরিচালনার স্বপ্নই ছিলো জুলাই যোদ্ধাদের আকাঙ্খা। সেই আলোকে দেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ সমন্বয় করে প্রণীত হয়েছে জুলাই জাতীয় সনদ ২০২৫। এ সনদের স্বীকৃতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রসর হতে গণভোটে হ্যাঁ ভোট প্রদানের জন্য তিনি জনগণকে আহবান জানান।
বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোহম্মদ রাশিদুল ইসলাম খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার তরুণ কুমার মন্ডল।
এছাড়া,আরো উপস্থিত ছিলেন দৌলতপুর আলিম মাদ্রাসার সহকারী মৌলভী মাওঃ মোঃ মিজানুর রহমান সহ, খুলনা দৌলতপুর খালিশপুর খান জাহান আলী সহ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সকল শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় জনসচেতনামূলক সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারে নিয়োজিত ভোটের গাড়ির মাধ্যমে উদ্বুদ্ধকরণ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

সকল জনগণকে হ্যা ভোট দেয়ার আহ্বান ও এদেশের প্রকৃত মালিক জনগণ খাদ্য ও ভূমি উপদেষ্টা।

আপডেট সময় : ০৪:২২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬