ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সংবিধানে বহুল আলোচিত গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলো। আবুল কাসেম ফজলুল হক: বিরল মানবিকতা ও বুদ্ধিবৃত্তিক সততার প্রতীক নাসিরনগরে এম এ হান্নান সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াতে শুরু করে- সাংবাদিক সম্মেলনে বলেন ইউএনও রূপগঞ্জ ১৫ বছর পর পর এনআইডি নবায়ন করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে আধুনিক, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান- সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা , রূপগঞ্জ মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক নিরাপত্তা: শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি অপরিহার্য বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে শিশুদের মেধা বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার।

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক শিক্ষিকার ওপর হামলা ও ধর্ষণচেষ্টা।

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ১৯৮ বার পড়া হয়েছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক শিক্ষিকার ওপর হামলা ও ধর্ষণচেষ্টা।

গত মঙ্গলবার বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক শিক্ষিকার ওপর হামলা ও ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে এ ঘটনায় ওই শিক্ষিকা মামলা করেন। মামলার এজাহারে এভাবেই  নিজের ওপর হামলা ও ধর্ষণচেষ্টার বিবরণ দেন তিনি।

শিক্ষিকা বলেন, দুপুরের বিরতিতে বিদ্যালয় থেকে বাড়িতে যাচ্ছিলেন শিক্ষিকা। বাড়ির পথে নিরিবিলি একটা পাহাড়ি পথে হঠাৎ একজন তাঁর পথরোধ করে দাঁড়ায়। এরপর প্রথমে লাঠি দিয়ে মাথায় বাড়ি দেয়। তিনি মাটিতে পড়ে গেলে কিল-ঘুষি মেরে তাঁর গলা চেপে ধরে ওই ব্যক্তি।

এজাহারে আরও বলা হয়, অংশৈপ্রু মারমা (২৫) নামের একজন তাঁর ওপর হামলা করেন। তাঁর চিৎকারে আশপাশে লোকজন জড়ো হওয়ার সময় অংশৈপ্রু মারমা মুঠোফোন, টাকা, ব্যাংকের চেকবই, হাতব্যাগ ও কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। তাঁকে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করেছেন। মামলা করার আগেই শিক্ষিকার মৌখিক অভিযোগের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় অংশৈপ্রুকে গ্রেপ্তার করে পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা ফেরদৌস রনি জানান, অংশৈপ্রু মারমাকে গ্রেপ্তারের জন্য এলাকাবাসী ও পুলিশ সারা দিন বিভিন্ন পাহাড়ে তল্লাশি চালিয়েছে। অভিযানের একপর্যায়ে সন্ধ্যার দিকে সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ির জঙ্গলাকীর্ণ পাহাড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক জানান, অংশৈপ্রু মারমার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও ডাকাতির মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক শিক্ষিকার ওপর হামলা ও ধর্ষণচেষ্টা।

আপডেট সময় : ০৮:০০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫