ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে শিশুদের মেধা বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বিদেশ সফর বিশ্বমানের ও যুগোপযোগী করে শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক প্রশিক্ষণ শেষে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে আর্থিক অনুদান প্রদান  তারাব পৌরসভার দারিদ্র্য বিমোচন কর্মসূচি (PRAP) এর আওতায় রিক্সা-ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত SAILOR খেলবে নারায়ণগঞ্জ ইন্টারস্কুল ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ান রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুল। রূপগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলা হবে- মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মেসির জাদুকরী এক হ্যাটট্রিক আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩–০ গোলে।

২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ী হলেন নওগাঁর যে প্রতিষ্ঠানগুলো।

অহিদুল ইসলাম
  • আপডেট সময় : ০৬:১৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৪৪৫ বার পড়া হয়েছে

২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ী হলেন নওগাঁর যে প্রতিষ্ঠানগুলো।

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কণ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. আবদুল আওয়ালের সভাপতিত্বে রোববার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে রাতেই এ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী
প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিজয়ী হলেন জেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
Img 20250720 wa0032
জানা যায়, জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের বাংলোয় ও জেলা পরিষদ পার্কের দক্ষিণ দেওয়ালে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার মাধ্যমিক পর্যায়ের ২৫ টি প্রতিষ্ঠান থেকে ৩ জন করে ৭৫ জন ও উচ্চ মাধ্যমিক স্তরের ১৭টি প্রতিষ্ঠান থেকে ৩ জন করে ৫১ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গ্রাফিতি মূল্যায়নে ৬ জন বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করে নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অর্জন করে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে নওগাঁ সরকারি কলেজ, দ্বিতীয় স্থান অর্জন করে আত্রাই মহিলা কলেজ ও তৃতীয় স্থান অর্জন করে ধামইরহাট সরকারি মফিজ উদ্দীন মেমোরিয়াল কলেজ।
Img 20250720 wa0039
জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, গণঅভ্যুত্থান-২৪ এর বর্ষপূর্তি পালন উপলক্ষে সরকারি নির্দেশনায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই ভালো করেছে। তারপরও আমাদের ৬ জন বিচারক তুলনামূলক ভাবে ভালো করা ৬টি প্রতিষ্ঠানকে বিজয়ী ঘোষণা করেছেন। আমি এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সকল শিক্ষার্থীদের ধন্যবাদ জানায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ী হলেন নওগাঁর যে প্রতিষ্ঠানগুলো।

আপডেট সময় : ০৬:১৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫