তারাব পৌরসভার দারিদ্র্য বিমোচন কর্মসূচি (PRAP) এর আওতায় রিক্সা-ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৪২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ২১ বার পড়া হয়েছে
তারাব পৌরসভার দারিদ্র্য বিমোচন কর্মসূচি (PRAP) এর আওতায় রিক্সা-ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত:
দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং নিম্ন আয়ের মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে তারাব পৌরসভার উদ্যোগে দারিদ্র্য বিমোচন কর্মসূচি (PRAP) এর আওতায় সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের পরিবারের মাঝে রিক্সা-ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, তারাব পৌর অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রশিদ এম.পি, মাননীয় প্রতিমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোঃ রাজিব আহসান এম.পি, মাননীয় প্রতিমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়;
জনাব এস এম জিলানী, মাননীয় সংসদ সদস্য, গোপালগঞ্জ-৩;
জনাব এস. এম. জাহাঙ্গীর হোসেন, মাননীয় সংসদ সদস্য, ঢাকা-১৮;
জনাব মুন্সী রফিকুল আলম মজনু, মাননীয় সংসদ সদস্য, ফেনী-১;
জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) এবং
জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
জনাব মোঃ রায়হান কবির, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ।
স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, রূপগঞ্জ ও প্রশাসক, তারাব পৌরসভা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের ধারাবাহিকতায় এ ধরনের কর্মসূচি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ এবং টেকসই অর্থনৈতিক সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রিক্সা-ভ্যান ও ছাগল বিতরণের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের আয়ের উৎস তৈরি করতে পারবেন এবং পরিবারের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবেন।
উপকারভোগীদের হাতে সহায়তা সামগ্রী তুলে দিয়ে অতিথিবৃন্দ তাদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল জীবন গঠনের জন্য শুভকামনা জানান।
– উপজেলা প্রশাসন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ















