ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রূপগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলা হবে- মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মেসির জাদুকরী এক হ্যাটট্রিক আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩–০ গোলে। বিচারহীন সংস্কৃতির আরেক বলি- যুবদল নেতা মাসুদ চৌধুরী জাতীয় উন্নয়নে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের দীর্ঘশ্বাস: ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় চাই ঐক্যবদ্ধ প্রয়াস নাসিরনগরে বিজ্ঞান, স্টার্টআপ ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে হবে ল্যান্ড ফিল্ড, যেখানে ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রূপগঞ্জে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ভবিষ্যৎ প্রজন্মকে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান- দীপু ভূইয়া, সংসদ সদস্য, নারায়নগঞ্জ ০১,(রূপগঞ্জ)।

রূপগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলা হবে- মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

শাকিল আহমেদ, (রূপগঞ্জ) নারায়ণগঞ্জ।
  • আপডেট সময় : ১২:১১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

নারায়নগঞ্জ ১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, রূপগঞ্জকে একটি অত্যাধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। আজকে রূপগঞ্জ সারা বাংলাদেশের মধ্যে সব উপজেলা থেকে এগিয়ে রয়েছে। এবার সরকারিভাবে যে বরাদ্দ এসেছে, সেই বরাদ্দ দিয়ে রাস্তাঘাট থেকে শুরু করে যত সমস্যা রয়েছে, সব সমস্যার সমাধান করা হবে।

আজ বুধবার (১৭ জুন) দুপুরে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে মানবিক সহায়তা (জিআর) কর্মসূচির আওতায় অসহায় ও দুঃস্থদের মঝে বিনামূল্যে খাদ্যশস্য (চাল), শুকনা খাবার, ঢেউটিন ও গৃহ মঞ্জুরির বাবদ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, বিএনপি নেতা আনোয়ার সাদাত সায়েম, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সালাউদ্দিন দেওয়ান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মাসুম বিল্লাহসহ আরও অনেকে।

Advertisement

অনুষ্ঠানে অসহায় ও দুঃস্থদের মধ্যে বিনামূল্যে খাদ্যশস্য (চাল), শুকনা খাবার, ঢেউটিন ও গৃহ মঞ্জুরির বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়।

পরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং রূপগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর কার্যালয় উদ্বোধনের মাধ্যমে অফিস কার্যক্রম শুরু করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রূপগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলা হবে- মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

আপডেট সময় : ১২:১১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬