ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ঘুমহীন রাত: স্বদেশচেতনা, উদ্বেগ-উৎকণ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ নাসিরনগরে কৃষি কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক বিশ্বমানের শিক্ষা নিশ্চিতকরণে অনার্স কোর্সে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ একান্ত জরুরি।  সাংসদ এম এ হান্নান-কে এক গণসংবর্ধনা প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে স্বচ্ছ প্রক্রিয়ায়  ‘প্রতিষ্ঠান প্রধান  নিয়োগ’ একান্তই জরুরি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অন্তত চারজন খেলোয়াড়ের কাছে অধিক গুরুত্বপূর্ণ। খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায়  যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত । মাননীয় প্রধানমন্ত্রী! খন্ড খন্ডভাবে নয়; একযোগে  ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ চাই  আ’মলের তাৎপর্য (৪) প্রধানমন্ত্রীর ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল  ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর চূড়ান্ত।

মোঃ রেহান উদ্দীন
  • আপডেট সময় : ০৩:২৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৩৪৮ বার পড়া হয়েছে

২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল  ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর চূড়ান্ত, প্রথমবারের মতো এমসিকিউয়ের পাশাপাশি থাকবে লিখিত অংশও।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর সারাদেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এবারের পরীক্ষার প্রশ্নপত্রের ধরনে কিছু পরিবর্তন আনবে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রথমবারের মতো এমসিকিউয়ের (বহুনির্বাচনি) পাশাপাশি থাকবে লিখিত অংশও।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, আগামী ১২ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি চূড়ান্ত করা হয়েছে। আমরা পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিচ্ছি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএমডিসির সভাপতি মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম-সচিব মল্লিকা খাতুন, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বরসহ অনেকে।

পরীক্ষার দেড় মাস আগে এ সংক্রান্ত আবেদন, সময়সূচি ও অন্যান্য নির্দেশনা প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল  ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর চূড়ান্ত।

আপডেট সময় : ০৩:২৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫