ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
নাসিরনগর যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা, ৮ মাসেও বিচার না পেয়ে মানববন্ধন প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শিক্ষাক্রম, শিক্ষক, তদারকি, অবকাঠামো ও প্রযুক্তি পাঁচটি বিষয়কে জোর দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইলে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন। নাসিরনগরে ১৪২ পুজা মন্ডপের প্রতিনিধিদের সাথে সভা রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যান সমিতির গোলাকান্দাইল ইউনিয়ন শাখার কমিটি গঠন আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত খেলাধুলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান –প্রতিমন্ত্রী আমিনুল হকের দাঁতমন্ডল এরফানিয়া মাদ্রাসায় এমপি হান্নানকে সংবর্ধনা রূপগঞ্জকে এডুকেশন্যাল হাব তৈরি করা হবে – এমপি দিুপ ভূঁইয়া রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতায় ক্যাম্পেইন

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির চূড়ান্ত আবেদন ১২ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।.

মোঃ রেহান উদ্দীন
  • আপডেট সময় : ০৮:৫১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ৫৮৪ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার (১২ জুন) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ্য বিবেচিত শিক্ষার্থীরা অনলাইনে এ আবেদন করতে পারবেন। গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্ত ভর্তির আবেদনপ্রক্রিয়া শেষ হচ্ছে আজ। একই সঙ্গে অনলাইনে বিভাগ পছন্দক্রম ফরম পূরণ এবং জমাও শেষ হবে।

এতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির চূড়ান্ত আবেদন ২৯ মে বিকেল ৫টা হতে শুরু হয়েছে। ১২ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্তানুযায়ী আবেদনকারী তার ভর্তিযোগ্য বিভাগের জন্য বিবেচিত হবেন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি ৫০০ টাকা।

বিভাগ পছন্দক্রমে বিষয়গুলো অন্তর্ভুক্ত করলেই আবেদন সম্পন্ন হবে। সেক্ষেত্রে প্রতিটি বিশেষায়িত বিষয়ের আবেদন ফি আরও ৩০০ টাকা যুক্ত হবে। অর্থাৎ, বিশেষায়িত বিষয়ে ফিসহ মোট আবেদন ফি হবে ৮০০ টাকা। বিশেষায়িত বিষয়গুলোর পরীক্ষার তারিখসহ বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশেষায়িত বিষয়সমূহ যেমন- চারুকলা, সংগীত, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা, ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিষয়ে আলাদা করে আবেদনের প্রয়োজন নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির চূড়ান্ত আবেদন ১২ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।.

আপডেট সময় : ০৮:৫১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫