ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে শিশুদের মেধা বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বিদেশ সফর বিশ্বমানের ও যুগোপযোগী করে শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক প্রশিক্ষণ শেষে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে আর্থিক অনুদান প্রদান  তারাব পৌরসভার দারিদ্র্য বিমোচন কর্মসূচি (PRAP) এর আওতায় রিক্সা-ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত SAILOR খেলবে নারায়ণগঞ্জ ইন্টারস্কুল ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ান রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুল। রূপগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলা হবে- মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মেসির জাদুকরী এক হ্যাটট্রিক আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩–০ গোলে। বিচারহীন সংস্কৃতির আরেক বলি- যুবদল নেতা মাসুদ চৌধুরী

১৬ অক্টোবরের মধ্যেই এইচএসসি ফল প্রকাশ করা হতে পারে।

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ৩১২ বার পড়া হয়েছে

১৬ অক্টোবরের মধ্যেই এইচএসসি ফল প্রকাশ করা হতে পারে।

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়ন কাজ শেষ হয়েছে। এখন চলছে ফল প্রকাশের প্রস্তুতি। আগামী ১৮ অক্টোবরের আগেই এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি বলেন, দেশের সব শিক্ষা বোর্ডে খাতা মূল্যায়ন সম্পন্ন হয়েছে। বর্তমানে ফল প্রস্তুতের কারিগরি কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্নের নির্দেশনা দেওয়া হয়েছে।

অধ্যাপক কামাল উদ্দিন জানান, ১৮ অক্টোবর ৬০ দিন পূর্ণ হবে। আমরা এর আগেই ফল প্রকাশ করব। তবে নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত তারিখ জানানো হবে শিগগিরই। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দেশের সব কয়টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা সভায় বসছেন। সভায় আলোচনা করে চূড়ান্ত তারিখ ঠিক করা হবে।

ঢাকা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রস্তুতের কার্যক্রম শেষ। এখন যাচাইয়ের কাজ চলছে। সভায় কোন বোর্ডের প্রস্তুতি কেমন, তা নিয়ে আলোচনা হবে। এরপর সিদ্ধান্ত নিয়ে তা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাবনা আকারে পাঠানো হবে। মন্ত্রণালয় যে তারিখ ঠিক করে দেবে, সেদিনই ফল প্রকাশ করবে বোর্ড।

ঢাকা বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘নিয়ম অনুযায়ী ১৮ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে। কিন্তু ১৭ ও ১৮ অক্টোবর সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)। ফলে ১৬ অক্টোবরের মধ্যেই এইচএসসি ফল প্রকাশ করা হতে পারে।’

তিনি বলেন, ফল তৈরির কাজ প্রায় শেষ। আগামীকাল বৈঠকে সব বোর্ড চেয়ারম্যানের মতামত নেওয়া হবে। এরপর ১২ থেকে ১৬ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের তারিখ ঠিক করা হবে। বোর্ড থেকে তিনটি তারিখ দেওয়া হবে। তার মধ্যে একটিকে বেশি গুরুত্ব দেওয়া হবে। বড় কোনো ঝামেলা বা সমস্যা না থাকলে সেটিই শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত করে দেবে।’

ওই কর্মকর্তার ভাষ্যমতে, ‘১৩ অথবা ১৬ তারিখে ফল প্রকাশ করা হতে পারে। তবে সেটি নির্ভর করছে আগামীকাল বোর্ড চেয়ারম্যানদের সভার সিদ্ধান্ত বা মতামতের ওপর।’

চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে ১৯ আগস্ট। এরপর ২১ থেকে ৩১ আগস্ট অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষা সারাদেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি ২ লাখ ৯১ হাজার ২৪১ জন। এরপর রাজশাহীতে ১ লাখ ৩৩ হাজার ২৪২, কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭, চট্টগ্রামে ১ লাখ ৩৫ জন, বরিশালে ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ এবং ময়মনসিংহ বোর্ডে ৭৮ হাজার ২৭৩ জন পরীক্ষা দিয়েছেন।

এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী রয়েছেন ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন।

পাবলিক পরীক্ষা আইনে বলা আছে, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেই হিসাবে আগামী ১৮ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

১৬ অক্টোবরের মধ্যেই এইচএসসি ফল প্রকাশ করা হতে পারে।

আপডেট সময় : ০৮:৫৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫