ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে শিশুদের মেধা বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বিদেশ সফর বিশ্বমানের ও যুগোপযোগী করে শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক প্রশিক্ষণ শেষে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে আর্থিক অনুদান প্রদান  তারাব পৌরসভার দারিদ্র্য বিমোচন কর্মসূচি (PRAP) এর আওতায় রিক্সা-ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত SAILOR খেলবে নারায়ণগঞ্জ ইন্টারস্কুল ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ান রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুল। রূপগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলা হবে- মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মেসির জাদুকরী এক হ্যাটট্রিক আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩–০ গোলে।

স্থগিত পরীক্ষাগুলো পুনরায় অনুষ্ঠানের জন্য নতুন সময়সূচি ঘোষণা।

মোঃ রেহান উদ্দীন
  • আপডেট সময় : ০৫:০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে

স্থগিত পরীক্ষাগুলো পুনরায় অনুষ্ঠানের জন্য নতুন সময়সূচি ঘোষণা।

বুধবার (২৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক পত্রে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাসমূহের নতুন সূচি জানানো হয়েছে।

নতুন পরীক্ষা সূচি অনুযায়ী, ২২ জুলাইয়ের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা হবে আগামী ১৭ আগস্ট। ২৪ জুলাই স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা হবে ১৯ আগস্ট। এছাড়া গত ১০ জুলাইয়ের স্থগিত পরীক্ষা হবে ১২ আগস্ট। ১৭ জুলাইয়ের স্থগিত পরীক্ষা হবে ১৪ আগস্ট। এভাবে স্থগিত পরীক্ষাগুলো পুনরায় অনুষ্ঠানের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২১ আগস্ট হতে ৩১ আগস্টের মধ্যে অবশ্যই ব্যাবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে। ৩ সেপ্টেম্বরের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে হাতে-হাতে ব্যাবহারিক উত্তরপত্র, স্মারকলিপি ও অন্যান্য কাগজপত্রাদি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে অত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড থেকেও তাদের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, মাদ্রাসার আলিম পরীক্ষার ২২ জুলাইয়ের স্থগিত পরীক্ষা নেয়া হবে আগামী ১৭ আগস্ট, ২৪ জুলাইয়ের পরীক্ষা হবে ১৯ আগস্ট, ১৫ জুলাইয়ের পরীক্ষা হবে ১৩ আগস্ট এবং ১০ জুলাইয়ের পরীক্ষা হবে ১৪ আগস্ট। এদিন মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান নতুন সময়সূচি ঘোষণা করেন।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এইচএসসি (বিএ/বিএমটি) স্থগিত পরীক্ষার নতুন সময়সূচিতে বলা হয়েছে, ২২ জুলায়ের স্থগিত পরীক্ষা নেয়া হবে ৩ আগস্ট, ২৪ জুলাইয়ের পরীক্ষা নেয়া হবে ৬ আগস্ট, ১৭ জুলাইয়ের পরীক্ষা নেয়া হবে ১৪ আগস্ট এবং ১০ জুলাইয়ের পরীক্ষা হবে ৩০ জুলাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

স্থগিত পরীক্ষাগুলো পুনরায় অনুষ্ঠানের জন্য নতুন সময়সূচি ঘোষণা।

আপডেট সময় : ০৫:০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫