ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আমি রুপগঞ্জবাসীর জন্য কাজ করে যাবো,আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না. -দিপু ভুইয়া..সংসদ সদস্য,নাঃগঞ্জ-১ বাড়তি নিরাপত্তা ও কঠোর নজরদারিতে আজ সারা দেশে একযোগে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। নাসিরনগরে জরুরী হাম-রুমেলা ক্যাম্পেইন উদ্বোধন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ভালো মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেন – মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ব্রাহ্মণ বাড়িয়ায় কৃষি  প্রণোদনা পেল ২৪৫০ জন কৃষক গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রূপগঞ্জে একই বৈদ্যুতিক দূর্ঘটনায় তিন জনের মৃত্যু ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি নাসিরনগরে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে এম পি কে সংবর্ধনা 

সব স্কুল ও কলেজে স্কাউট ও রোভার স্কাউট কার্যক্রম গতিশীল করতে প্রতিষ্ঠান প্রধানদের সাত নির্দেশনা।

মোঃ রেহান উদ্দীন
  • আপডেট সময় : ০৫:২০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ৫৫৬ বার পড়া হয়েছে

সব স্কুল ও কলেজে স্কাউট ও রোভার স্কাউট কার্যক্রম গতিশীল করতে প্রতিষ্ঠান প্রধানদের সাত নির্দেশনা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব স্কুল ও কলেজে স্কাউট ও রোভার স্কাউট কার্যক্রম গতিশীল করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাতটি নির্দেশনা দেওয়া হয়েছে।

৬ আগস্ট বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক (শারীরিক শিক্ষা) মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

উপ-পরিচালক (শারীরিক শিক্ষা) মো. জাহাঙ্গীর আলমের সই করা নির্দেশনায় বলা হয়েছে, মাউশির আওতাধীন সব স্কুল ও কলেজে স্কাউট ও রোভার স্কাউট কার্যক্রম গতিশীল করতে হবে। নিয়মিত ট্রুপ ও ক্রু  মিটিং পরিচালনা করতে হবে। প্রতিষ্ঠান প্রধানরা ইউনিট গঠন, প্রশিক্ষণ এবং সেবামূলক কার্যক্রমের ত্রৈমাসিক রিপোর্ট পরবর্তী মাসের ৫ তারিখের মধ্যে মাউশি সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে পাঠাবেন এবং আঞ্চলিক অফিস ১০ তারিখের মধ্যে পূর্ববর্তী ত্রৈমাসিক রিপোর্ট (rovscout25@gmail.com) মেইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠাবেন।

সেখানে আরও বলা হয়, স্কাউট/রোভার/গার্ল ইন স্কাউট অথবা রোভার তহবিলের আদায়কৃত ফি আলাদা প্রতিষ্ঠান প্রধান ও স্কাউট লিডার/রোভার লিডারের যৌথ স্বাক্ষরে উত্তোলনপূর্বক শুধু স্কাউট কার্যক্রমেই ব্যয় করতে হবে। এছাড়া, শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত ফি সরকারি পরিপত্র অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলা স্কাউটস, জেলা স্কাউটস, জেলা রোভার স্কাউটসে আবশ্যিকভাবে নিয়মিত পরিশোধ করতে হবে।

নির্দেশনায় জানানো হয়, রোভার লিডার/স্কাউট লিডার এক বছরের জন্য কার্যক্রমের পরিকল্পনা তৈরি করে সংশ্লিষ্ট গ্রুপ কমিটির অনুমোদন নিয়ে সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন। কার্যক্রম সঠিকভাবে পরিচালনা হচ্ছে কি না তা প্রতিষ্ঠান প্রধান নিশ্চিত করবেন। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউট/রোভার লিডার না থাকলে প্রতিষ্ঠান প্রধান শিগগির সংশ্লিষ্ট জেলা/অঞ্চলে যোগাযোগ করে ব্যবস্থা নেবেন। শিক্ষাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে স্কাউট ও রোভারদের সম্পৃক্ত করতে হবে।

সেখানে বলা হয়, প্রতিষ্ঠান প্রধানরা স্কাউটিং এবং রোভার স্কাউটিং কার্যক্রমের একটি বার্ষিক রিপোর্ট তৈরি করে জানুয়ারি ৩১ তারিখের মধ্যে মাউশি আঞ্চলিক অফিসে পাঠাবেন এবং আঞ্চলিক অফিস ফেব্রুয়ারির মধ্যে মাউশিতে এই মেইলে (rovscout25@gmail.com) পাঠাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

সব স্কুল ও কলেজে স্কাউট ও রোভার স্কাউট কার্যক্রম গতিশীল করতে প্রতিষ্ঠান প্রধানদের সাত নির্দেশনা।

আপডেট সময় : ০৫:২০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫