ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : জেলা প্রশাসক

শহীদুল হক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৪৪৮ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : জেলা প্রশাসক

গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেছেন, দেশের জন্য শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু ভালো ছাত্র হলেই হবে না, তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তাদেরকে সব ধরনের অন্যায় থেকে দূরে থাকতে হবে।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাল্যবিয়ে, মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং ও স্মার্ট ফোনের অপব্যবহার রোধে এসো মিলি জীবনের জয়গানে শীর্ষক শিক্ষার্থীদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এসব কথা বলেন।  গাইবান্ধা শিক্ষার্থী সমন্বয় কমিটি সোমবার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ছিল আলোচনা, বিতর্ক ও সাংস্কৃতিক পরিবেশনা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি রাজনৈতিকভাবে সচেতন হওয়ারও আহবান জানান।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক কমিটির সমন্বয়কারী সাংবাদিক ময়নুল ইসলাম। গাইবান্ধা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মোছা. নাছিমা আক্তার বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি সাহিত্যিক অমিতাভ দাশ হিমুন।
1000052516
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শামসুল হক, প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খসরু, সাংবাদিক রজতকান্তি বর্মন, নারী নেত্রী সাংবাদিক রিক্তু প্রসাদ, শিক্ষার্থী মাহাবিন মনোয়ারা চৌধুরী, নূরছানা, শারমিন খাতুন, খাদিজা আক্তার ও হুমায়রা হোসেন। অনুষ্ঠান উপস্থাপন করেন সাংস্কৃতিক কর্মী শিরিন আক্তার। বক্তারা শিক্ষার্থীদের উপদেশমূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে গাইবান্ধা শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় ও সদর উপজেলার দারিয়াপুর কিয়ামতউল্যাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। এতে উল্লেখযোগ্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য ও সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানকে রাঙিয়ে তোলে। শেষে পুরস্কার বিতরণ করেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শামসুল হক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : জেলা প্রশাসক

আপডেট সময় : ০৪:০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫