ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ঘুমহীন রাত: স্বদেশচেতনা, উদ্বেগ-উৎকণ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ নাসিরনগরে কৃষি কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক বিশ্বমানের শিক্ষা নিশ্চিতকরণে অনার্স কোর্সে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ একান্ত জরুরি।  সাংসদ এম এ হান্নান-কে এক গণসংবর্ধনা প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে স্বচ্ছ প্রক্রিয়ায়  ‘প্রতিষ্ঠান প্রধান  নিয়োগ’ একান্তই জরুরি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অন্তত চারজন খেলোয়াড়ের কাছে অধিক গুরুত্বপূর্ণ। খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায়  যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত । মাননীয় প্রধানমন্ত্রী! খন্ড খন্ডভাবে নয়; একযোগে  ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ চাই  আ’মলের তাৎপর্য (৪) প্রধানমন্ত্রীর ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বারহাট্টা সরকারি কলেজের ১০ শিক্ষার্থী বহিষ্কার এবং দায়িত্বে অবহেলার দায়ে  ছয়জন কক্ষ পরিদর্শককে অব্যাহতি।

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ৯১২ বার পড়া হয়েছে

বারহাট্টা সরকারি কলেজের ১০ শিক্ষার্থী বহিষ্কার এবং দায়িত্বে অবহেলার দায়ে হলে দায়িত্ব পালনরত ছয়জন কক্ষ পরিদর্শককেও অব্যাহতি।

মোবাইল ফোনে নকল নিয়ে হলে প্রবেশ করেছিলেন ৯ শিক্ষার্থী। আরেকজন হাতে লেখা নকল নিয়ে বসেছিলেন পরীক্ষা কেন্দ্রে। ফলে পরীক্ষা কেন্দ্রে থাকা এই ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর পাশাপাশি দায়িত্বে অবহেলার দায়ে হলে দায়িত্ব পালনরত ছয়জন কক্ষ পরিদর্শককেও অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই)  বারহাট্টা সিকেপি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্রের লিখিত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। তারা সবাই বারহাট্টা সরকারি কলেজের শিক্ষার্থী।

পরীক্ষাকেন্দ্র ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিকেপি সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের কেন্দ্রে ৯ জন শিক্ষার্থী হলে মুঠোফোন নিয়ে এসেছিলেন। তারা মুঠোফোন দেখে নকল করছিলেন। অন্যদিকে আরেকজন শিক্ষার্থী হাতে লেখা নকল নিয়ে পরীক্ষা দিচ্ছিলেন। দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান ও সরকারি কমিশনার (ভূমি) শামীমা আফরোজ কক্ষ পরিদর্শনে আসেন। তারা কেন্দ্রে ১০ জন শিক্ষার্থীকে নকল করার অভিযোগে বহিষ্কার করেন। পাশাপাশি তিনটি কক্ষে দায়িত্ব পালন করা ছয়জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

ইউএনও মো. খবিরুল আহসান বলেন, নকল করার অপরাধে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় ৯ জনের মুঠোফোন জব্দ করা হয়। পরীক্ষার হলে দায়িত্ব পালন করা ছয়জন কক্ষ পরিদর্শককেও অব্যাহতি দেওয়া হয়। বহিষ্কৃত পরীক্ষার্থীরা এ বছর আর পরীক্ষা দিতে পারবেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

বারহাট্টা সরকারি কলেজের ১০ শিক্ষার্থী বহিষ্কার এবং দায়িত্বে অবহেলার দায়ে  ছয়জন কক্ষ পরিদর্শককে অব্যাহতি।

আপডেট সময় : ০৬:০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫