ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
নাসিরনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস অনুষ্ঠিত তাওবার মর্মকথা নাসিরনগরে হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত ১৯৮ কৃষকে নগদ অর্থ ও চাল বিতরণ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ফুলতলা কেন্দ্রে দাখিল পরীক্ষার ফলাফলে দৌলতপুর আলিম মাদ্রাসার গৌরবময় সাফল্য প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকাকে পেটে লাথি মারার অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু মাননীয় প্রধানমন্ত্রী! Non MPO ৫০+ শিক্ষকবৃন্দের জন্য একটু ভাবুন। এসএসসি ও সমমানের ফল প্রকাশ আগামীকাল সকাল ১০টা চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ঘুমহীন রাত: স্বদেশচেতনা, উদ্বেগ-উৎকণ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ নাসিরনগরে কৃষি কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক

প্রধানমন্ত্রীর ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃ আছমত আলী,
  • আপডেট সময় : ০৪:১৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১৮৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ ব্রাহ্মণ বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় প্রধানমন্ত্রীর ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন। এসময় ,উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং দেশের সর্বস্তরের জনগণকে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে অল্প সময়ের মধ্যেই দেশ আরও সবুজ ও পরিবেশবান্ধব হয়ে উঠবে। বৃক্ষ শুধু অক্সিজেনই দেয় না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, মাটি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সরকারের এ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ জনগণের অংশগ্রহণে কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসহাক মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদির প্রমূখ। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

প্রধানমন্ত্রীর ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০৪:১৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬