ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শিক্ষাক্রম, শিক্ষক, তদারকি, অবকাঠামো ও প্রযুক্তি পাঁচটি বিষয়কে জোর দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইলে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন। নাসিরনগরে ১৪২ পুজা মন্ডপের প্রতিনিধিদের সাথে সভা রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যান সমিতির গোলাকান্দাইল ইউনিয়ন শাখার কমিটি গঠন আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত খেলাধুলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান –প্রতিমন্ত্রী আমিনুল হকের দাঁতমন্ডল এরফানিয়া মাদ্রাসায় এমপি হান্নানকে সংবর্ধনা রূপগঞ্জকে এডুকেশন্যাল হাব তৈরি করা হবে – এমপি দিুপ ভূঁইয়া রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতায় ক্যাম্পেইন আবদুস সাত্তার ডিগ্রি কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন।

পবিত্র হজ শেষে ৭৬ হাজার ৭৬৮ জন হাজি দেশে ফিরেছেন, ৪৪ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। 

মোঃ রেহান উদ্দীন
  • আপডেট সময় : ০৩:৫৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ১১৬৬ বার পড়া হয়েছে

পবিত্র হজ শেষে সৌদি আরব থেকে ৭৬ হাজার ৭৬৮ জন হাজি দেশে ফিরেছেন, ৪৪ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। 

আগামী বৃহস্পতিবার (১১ জুলাই) পবিত্র হজ শেষে সৌদি আরব থেকে বাংলাদেশিদের ফিরতি ফ্লাইট শেষ হচ্ছে। এ পর্যন্ত ২০০টি ফ্লাইটে মোট ৭৬ হাজার ৭৬৮ জন হাজি দেশে ফিরেছেন।

মঙ্গলবার (৮ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে জানানো হয়, হজ কার্যক্রমে অংশ নিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৪৪ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী। মৃত্যুর স্থান অনুযায়ী—মক্কায় মারা গেছেন ২৬ জন, মদিনায় ১৪ জন, জেদ্দায় ৩ জন এবং আরাফায় ১ জন।

গত ৫ জুন অনুষ্ঠিত হয় এবারের হজ। ফিরতি ফ্লাইট শুরু হয় ১০ জুন থেকে। সরকারি ব্যবস্থাপনায় ফিরে এসেছেন ৫ হাজার ৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৫ হাজার ৯৯৩ জন হজযাত্রী।

এ বছর মোট হজযাত্রীর সংখ্যা ছিল ৮৭,১৫৭ জন। হজ ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ হয় ৩১ মে। এই সময়ের মধ্যে তিনটি এয়ারলাইন্সের ২২৪টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছান।

ধর্ম মন্ত্রণালয়ের বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে এখনো ১৪ জন বাংলাদেশি হজযাত্রী চিকিৎসাধীন আছেন। হজ চলাকালে বিভিন্ন সময়ে চিকিৎসা নিয়েছেন আরও ৩২৫ জন হাজি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

পবিত্র হজ শেষে ৭৬ হাজার ৭৬৮ জন হাজি দেশে ফিরেছেন, ৪৪ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। 

আপডেট সময় : ০৩:৫৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫