ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে শিশুদের মেধা বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বিদেশ সফর বিশ্বমানের ও যুগোপযোগী করে শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক প্রশিক্ষণ শেষে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে আর্থিক অনুদান প্রদান  তারাব পৌরসভার দারিদ্র্য বিমোচন কর্মসূচি (PRAP) এর আওতায় রিক্সা-ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত SAILOR খেলবে নারায়ণগঞ্জ ইন্টারস্কুল ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ান রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুল। রূপগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলা হবে- মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মেসির জাদুকরী এক হ্যাটট্রিক আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩–০ গোলে। বিচারহীন সংস্কৃতির আরেক বলি- যুবদল নেতা মাসুদ চৌধুরী

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে উপবৃত্তির জন্য শিক্ষাপ্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের নতুন নির্দেশনা।

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ৭৬৫ বার পড়া হয়েছে

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে উপবৃত্তির জন্য শিক্ষাপ্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের নতুন নির্দেশনা।

উপবৃত্তির জন্য কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী- ৬ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে ডিরেক্টর অব টেকনিক্যাল এডুকেশন স্কলারশিপ ম্যানেজেমেন্ট ইনফরমেশন সিস্টেমে (ডিটিই স্টাইপেন্ড এমআইএস) আবশ্যিকভাবে রেজিস্ট্রেশন করতে হবে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, কারিগরির শিক্ষার্থীদের উপবৃত্তি দিতে ডিটিই স্টাইপেন্ডে এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের ইউজার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।

এতে বলা হয়, ডিটিই স্টাইপেন্ডে এমআইএস সফটওয়্যারের নিরাপত্তা সংক্রান্ত উন্নয়নকাজ সম্পন্ন করে উপবৃত্তি কার্যক্রমের আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ২০১৪ সালের ৩০ এপ্রিল পুনরায় সার্ভার চালু করা হয়। অর্থ বিভাগের বিএসিএস অ্যান্ড আইবাস প্লাস প্লাস স্কিমের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠানের ইউজারকে জাতীয় পরিচয়পত্রের তথ্য এবং মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি ব্যবহার করে ভেরিফিকেশন সম্পন্ন করে সিস্টেমে লগইন করার নির্দেশনা দেওয়া হয়।

ডিটিই স্টাইপেন্ডে এমআইএসে অন্তর্ভুক্ত ৪ হাজার ৭২৮টি প্রতিষ্ঠানের মধ্যে আজ পর্যন্ত ৩ হাজার ৫২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান ইউজার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। অর্থাৎ, এক হাজার ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠান এখনো ইউজার রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি এবং উপবৃত্তির যোগ্য শিক্ষার্থীর তথ্য দেয়নি, যার ফলে অনেক শিক্ষার্থী উপবৃত্তি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে সরকারের সামাজিক সুরক্ষার আওতায় গৃহীত উপবৃত্তি কার্যক্রমের প্রত্যাশিত লক্ষ্যমাত্রা বাধাগ্রস্ত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে উপবৃত্তির জন্য শিক্ষাপ্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের নতুন নির্দেশনা।

আপডেট সময় : ০৭:১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫