ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আমি রুপগঞ্জবাসীর জন্য কাজ করে যাবো,আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না. -দিপু ভুইয়া..সংসদ সদস্য,নাঃগঞ্জ-১ বাড়তি নিরাপত্তা ও কঠোর নজরদারিতে আজ সারা দেশে একযোগে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। নাসিরনগরে জরুরী হাম-রুমেলা ক্যাম্পেইন উদ্বোধন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ভালো মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেন – মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ব্রাহ্মণ বাড়িয়ায় কৃষি  প্রণোদনা পেল ২৪৫০ জন কৃষক গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রূপগঞ্জে একই বৈদ্যুতিক দূর্ঘটনায় তিন জনের মৃত্যু ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি নাসিরনগরে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে এম পি কে সংবর্ধনা 

এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশনের পাশাপাশি আজ শিক্ষক মহাসমাবেশ।

মোঃ রেহান উদ্দীন
  • আপডেট সময় : ০৫:০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ২৮৪ বার পড়া হয়েছে

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আমরণ অনশনের পাশাপাশি আজ শিক্ষক মহাসমাবেশ। শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে সব শিক্ষক ঢাকায় চলে আসবে বলেও হুঁশিয়ারি।

২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে টানা ৯ দিন ধরে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। অবস্থান কর্মসূচির পর এখন তারা অনশনে বসেছেন। একই সঙ্গে চলছে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতিও। এতে সারাদেশের ৩০ হাজারেরও বেশি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অচল হয়ে পড়েছে। বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা।Img 9993

এদিকে, শিক্ষকদের টানা আন্দোলনের মুখে বাড়িভাড়া ৫ শতাংশ (সর্বনিম্ন দুই হাজার টাকা) করেছে সরকার। রোববার (১৯ অক্টোবর) এ নিয়ে আদেশ জারির পর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার আশা প্রকাশ করেন যে, ‘শিক্ষকরা এবার ক্লাসে ফিরে যাবেন।’ তাদের প্রতি বিশেষভাবে শ্রেণিকক্ষে ফেরার আহ্বানও জানান।

তবে শিক্ষা উপদেষ্টার সেই আহ্বান ‘নাকচ’ করে দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। তারা সোমবার (২০ অক্টোবর) থেকে কর্মসূচি আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন। প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে সব শিক্ষক ঢাকায় চলে আসবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।

Vvv2

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘শিক্ষা উপদেষ্টা যে আহ্বান জানিয়েছেন, তাতে আমাদের সায় নেই। আমরা ৫ শতাংশের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছি। ২০ শতাংশের নিশ্চায়তা না নিয়ে শিক্ষকরা কোনোভাবেই ক্লাসে ফিরবে না।’

তিনি বলেন, ‘এতদিন আমরা অবস্থান কর্মসূচি করছিলাম। অনশনও চলছি। তবে এবার আমরা আমরণ অনশন করবো। পাশাপাশি আজ শিক্ষক সমাবেশ করা হবে। এতে সারাদেশ থেকে আসা লক্ষাধিক শিক্ষক অংশ নেবেন। আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। যদি কোনো ধরনের হামলা শিক্ষকদের ওপর হয়, তাহলে তার দায় সরকারকে নিতে হবে।’  Img 9994

গত ১৩ আগস্ট এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ওপর শতাংশ হারে বাড়িভাড়ার দাবিতে ঢাকায় মহাসমাবেশ করেন। সেখান থেকে দুই মাসের আলটিমেটাম দেন। শিক্ষকদের দাবি উপেক্ষা করে গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় মাথাপিছু ৫০০ টাকা হারে বাড়িভাড়া দিতে সম্মত হয়। বিষয়টি ৫ অক্টোবর শিক্ষক দিবসে জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষকরা।

১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। একই দিন বিকেলে তারা জনভোগান্তি এড়াতে প্রেস ক্লাব ছেড়ে শহীদ মিনারে অবস্থান নেন। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন। একই সঙ্গে প্রতিদিন বিভিন্ন কর্মসূচি করছেন। ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশনের পাশাপাশি আজ শিক্ষক মহাসমাবেশ।

আপডেট সময় : ০৫:০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫