ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
শিশুদের মেধা বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বিদেশ সফর বিশ্বমানের ও যুগোপযোগী করে শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক প্রশিক্ষণ শেষে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে আর্থিক অনুদান প্রদান  তারাব পৌরসভার দারিদ্র্য বিমোচন কর্মসূচি (PRAP) এর আওতায় রিক্সা-ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত SAILOR খেলবে নারায়ণগঞ্জ ইন্টারস্কুল ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ান রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুল। রূপগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলা হবে- মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মেসির জাদুকরী এক হ্যাটট্রিক আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩–০ গোলে। বিচারহীন সংস্কৃতির আরেক বলি- যুবদল নেতা মাসুদ চৌধুরী জাতীয় উন্নয়নে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যা লাগবে ও ক্লাস শুরু হবে আগামী ২১ জুলাই।

মোঃ রেহান উদ্দীন
  • আপডেট সময় : ০১:৩৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ১০৪৪ বার পড়া হয়েছে

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যা লাগবে ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২১ জুলাই।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় এক যুগ পরে গত ৩১ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন। গতকাল বৃহস্পতিবার এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন শিক্ষার্থী। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৩ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী ৫০ শতাংশের ওপরে নম্বর পেয়েছেন। বাকি ৬৬ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী ৫০ শতাংশের নিচে নম্বর পেয়েছেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন। তারা আগামী ২৮ জুন থেকে ভর্তি ফরম ডাউনলোড করতে পারবেন।

ভর্তিতে যেসব কাগজপত্র লাগবে
অনলাইন আবেদন ফরম, ভর্তিপরীক্ষার প্রবেশপত্র, এসএসসির মার্কসশিট ও সার্টিফিকেট, এইচএসসি মার্কসশিট ও সার্টিফিকেট, এইচএসসির প্রশংসাপত্র, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি। এনআইডি না থাকলে জন্মনিবন্ধন ফটোকপি ও পাসপোর্ট সাইজের ছবি তিন কপি।

এদিকে, পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions)–এ গিয়ে Applicant Login থেকে Honours Login অপশন সিলেক্ট করতে হবে। এরপর সঠিকভাবে Application ID ও PIN দিয়ে লগইন করে ভর্তি ফরম পূরণ করতে হবে এবং এর একটি প্রিন্ট কপি বা পিডিএফ সংগ্রহ করতে হবে।

এতে আরও বলা হয়, প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে চূড়ান্ত ভর্তি ফরমসহ রেজিস্ট্রেশন ফি বাবদ ৫৬৫ টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) জমা দিতে হবে। রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে আগামী ২৯ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২১ জুলাই।

শুক্রবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরী এ তথ্য জানান।

ডিন (ভারপ্রাপ্ত) আশেক কবির চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত ফলাফলের প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ২০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। ভর্তিচ্ছু কোনো শিক্ষার্থী অন্য কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই আগামী ৩ জুলাইয়ের মধ্যে আগের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে।

‘এটি না করা হলে, দ্বৈত ভর্তির কারণে ওইসব শিক্ষার্থীর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে’ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যা লাগবে ও ক্লাস শুরু হবে আগামী ২১ জুলাই।

আপডেট সময় : ০১:৩৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫