রূপগঞ্জকে এডুকেশন্যাল হাব তৈরি করা হবে – এমপি দিুপ ভূঁইয়া
- আপডেট সময় : ০৪:৪৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতির মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ এর পুরষ্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান গতকাল ২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার শীতলগঞ্জ চেয়ারম্যান বাড়ি পার্কে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ (০১) রূপগঞ্জ উপজেলার মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এস এম আব্দুল্লাহ বিন শফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইয়াসমিন ইসমাইল, ব্যবস্থাপনা পরিচালক গাউছিয়া কর্পোরেশন লিমিটেড, জনাব মোঃ সিদ্দিক নুর আলম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জনাব মাহফুজুর রহমান হুমায়ুন, সভাপতি রূপগঞ্জ উপজেলা বিএনপি,জনাব বাছির উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক রূপগঞ্জ উপজেলা বিএনপি, জনাব নুরুন্নবী ভূঁইয়া,প্রশাসক রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু মোহাম্মদ মাসুম যুবদল নেতা, জনাব আলহাজ্ব আব্দুল মতিন, সাধারণ সম্পাদক গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি,জনাব এডভোকেট হেলালউদ্দিন,সভাপতি দাউদপুর ইউনিয়ন বিএনপি, জনাব মফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক কাঞ্চন পৌরসভা বিএনপি, জনাব শামীম ভুইয়া কোষাধক্ষ্য রূপগঞ্জ উপজেলা বিএনপি, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, যুবদল নেতা মোঃ কামাল হোসেন, ছাত্রদল নেতা মোহাম্মদ মাসুম বিল্লাহ সহ আরো অনেক নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের যুগ্ম আহবায়ক আব্দুল কাদির মোল্লা সুমন ও মোহাম্মদ মেহেদী হাসান। সার্বিকভাবে তত্ত্বাবধান করেন জনাব মনিরুল হক ভূইয়া মনির, আহবায়ক রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতি।
উক্ত অনুষ্ঠানে ১০৫টি স্কুলের ১৮৭০ জন মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু তার বক্তব্যে বলেন কিন্ডারগার্টেনে শিক্ষার মান অনেক ভালো তাই অভিভাবকরা তাদের সন্তান কে কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করেন। তিনি বলেন রূপগঞ্জ কে এডুকেশনাল হাব বানানো হবে। যাতে করে ঢাকা থেকে শিক্ষার্থী এসে রূপগঞ্জে বিভিন্ন স্কুলে পড়াশোনা করে। তিনি আরো বলেন সরকারি প্রাথমিক মেধাবৃত্তি যেন সবার জন্য উন্মুক্ত হয় সেজন্য তিনি চেষ্টা করবেন।















