ঢাকা ০১:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে শিশুদের মেধা বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বিদেশ সফর বিশ্বমানের ও যুগোপযোগী করে শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক প্রশিক্ষণ শেষে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে আর্থিক অনুদান প্রদান  তারাব পৌরসভার দারিদ্র্য বিমোচন কর্মসূচি (PRAP) এর আওতায় রিক্সা-ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত SAILOR খেলবে নারায়ণগঞ্জ ইন্টারস্কুল ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ান রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুল। রূপগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলা হবে- মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মেসির জাদুকরী এক হ্যাটট্রিক আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩–০ গোলে। বিচারহীন সংস্কৃতির আরেক বলি- যুবদল নেতা মাসুদ চৌধুরী

এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া ইস্যুটি সংবিধানের ২৭, ২৯ ও ৩১ অনুচ্ছেদের পরিপন্থী

মোঃ রেহান উদ্দীন
  • আপডেট সময় : ০৩:৫৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৫২১ বার পড়া হয়েছে

                                  অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া

এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া ইস্যুটি সংবিধানের ২৭, ২৯ ও ৩১ অনুচ্ছেদের পরিপন্থী- অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া.

জাতীয় পে স্কেল ২০১৫ অনুযায়ী বেতনের আনুপাতিক হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি এবং অন্যান্য চাকরিজনিত সুবিধা নিশ্চিত করার দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে বৃহস্পতিবার (৯ অক্টোবর)।
এতে বলা হয়েছে, এই বৈষম্যমূলক সিদ্ধান্ত সংবিধানের ২৭, ২৯ ও ৩১ অনুচ্ছেদের পরিপন্থি। অন্যান্য সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও বেতনের আনুপাতিক হারে বাড়ি ভাড়া পাওয়ার অধিকার রাখেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী, শিক্ষক বান্ধব অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া এ নোটিশ পাঠান। শিক্ষা সচিব, আইন সচিব ও অর্থ সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়েছে, বর্তমানে দেশে প্রায় ৩০ হাজার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৬ লাখ শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন। ২০০৬ সাল থেকে তারা সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন পেলেও বাড়ি ভাড়া ভাতা ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। অথচ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা জাতীয় পে স্কেল ২০১৫ অনুযায়ী এসব সুবিধা ভোগ করছেন।
Yyy
নোটিশে অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া আরও উল্লেখ করা হয়, গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মাত্র ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়েছে, যা বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ এবং শিক্ষক সমাজের প্রতি অবমাননাকর।
এ বিষয়ে অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ‘এই বৈষম্যমূলক সিদ্ধান্ত সংবিধানের ২৭, ২৯ ও ৩১ অনুচ্ছেদের পরিপন্থি। অন্যান্য সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও তাদের বেতনের আনুপাতিক হারে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতাদির সুবিধা পাওয়ার অধিকার রাখেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের সেই অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে, যা একটি স্পষ্ট প্রশাসনিক অবিচার।’
তিনি আরও বলেন, ‘যখন দেশ জাতীয় নির্বাচনমুখী, তখন শিক্ষকদের রাস্তায় নামতে বাধ্য করা অস্বস্তিকর পরিবেশ তৈরি করবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী তিন দিনের মধ্যে জাতীয় পে স্কেল ২০১৫ অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নির্ধারণের আহ্বান জানাচ্ছি। অন্যথায় উচ্চ আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া ইস্যুটি সংবিধানের ২৭, ২৯ ও ৩১ অনুচ্ছেদের পরিপন্থী

আপডেট সময় : ০৩:৫৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫