ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ঘুমহীন রাত: স্বদেশচেতনা, উদ্বেগ-উৎকণ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ নাসিরনগরে কৃষি কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক বিশ্বমানের শিক্ষা নিশ্চিতকরণে অনার্স কোর্সে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ একান্ত জরুরি।  সাংসদ এম এ হান্নান-কে এক গণসংবর্ধনা প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে স্বচ্ছ প্রক্রিয়ায়  ‘প্রতিষ্ঠান প্রধান  নিয়োগ’ একান্তই জরুরি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অন্তত চারজন খেলোয়াড়ের কাছে অধিক গুরুত্বপূর্ণ। খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায়  যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত । মাননীয় প্রধানমন্ত্রী! খন্ড খন্ডভাবে নয়; একযোগে  ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ চাই  আ’মলের তাৎপর্য (৪) প্রধানমন্ত্রীর ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১ জুলাই আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’।

সন্তোষ চন্দ্র দাস
  • আপডেট সময় : ০৭:২৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ৪৫৫ বার পড়া হয়েছে

১ জুলাই আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে  ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’।

মঙ্গলবার (১ জুলাই) আনুষ্ঠানিকভাবে এ শিক্ষাবৃত্তির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং ও মূল্যায়ন দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ সাহসী শিক্ষার্থীদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’ চালু করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শহীদদের স্মৃতিকে সম্মান জানানো ও চিরস্মরণীয় করে রাখাই এ বৃত্তির মূল উদ্দেশ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সরকারের ঘোষিত ‘জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা ২০২৫’-এর অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ও ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ ধারাবাহিক কর্মসূচির প্রথম উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’।

রাজধানীর তেজগাঁওয়ে ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের করবী হলে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হবে। একই সঙ্গে জাতীয়ভাবে ‘জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা’-র উদ্বোধন ঘোষণা করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে বৈষম্যের বিরুদ্ধে গড়ে ওঠা ছাত্র-আন্দোলনের ইতিহাস ও শহীদদের বীরত্বগাঁথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাবে। এতে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, প্রতিবাদ ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থানের অনুপ্রেরণা জাগ্রত হবে।

এদিকে এ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ ও সভাপতিদের দিকনির্দেশণা দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার অথবা রেকর্ড করে কলেজ প্রাঙ্গণে বড় পর্দা বা মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রচারের ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

১ জুলাই আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’।

আপডেট সময় : ০৭:২৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫