ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অন্তত চারজন খেলোয়াড়ের কাছে অধিক গুরুত্বপূর্ণ। খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায়  যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত । মাননীয় প্রধানমন্ত্রী! খন্ড খন্ডভাবে নয়; একযোগে  ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ চাই  আ’মলের তাৎপর্য (৪) প্রধানমন্ত্রীর ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ১৮৭ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করেছে নাসিরনগর কিন্ডারগার্টেন এসোসিয়েশন সংবিধানে বহুল আলোচিত গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলো। আবুল কাসেম ফজলুল হক: বিরল মানবিকতা ও বুদ্ধিবৃত্তিক সততার প্রতীক নাসিরনগরে এম এ হান্নান সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াতে শুরু করে- সাংবাদিক সম্মেলনে বলেন ইউএনও রূপগঞ্জ

১০ জুলাই এসএসসি-২০২৫ এর ফল প্রকাশ করা হবে।

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:২২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ৯৬৬ বার পড়া হয়েছে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশের প্রস্তাব করেছে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

সোমবার (৭ জুলাই) সকালে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার তথ্যটি নিশ্চিত করেছেন।

সাধারণত পরীক্ষা শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। সে হিসাবে, চলতি মাসের ১২ তারিখের মধ্যে ফলাফল প্রকাশিত হওয়ার কথা।

গত ১০ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা ১৫ থেকে ২২ মে মধ্যে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, যার মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। সারা দেশের ২ হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয়।

এছাড়াও, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

১০ জুলাই এসএসসি-২০২৫ এর ফল প্রকাশ করা হবে।

আপডেট সময় : ০২:২২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫