ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন’

মোঃ রেহান উদ্দীন
  • আপডেট সময় : ০৬:০৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৩৮৭ বার পড়া হয়েছে

‘সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন’ প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমনটি জানানো হয়েছে।

দেরিতে কেন্দ্রে যাওয়ায় পরীক্ষা দিতে না পারা সেই এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে পারে সরকার। বিষয়টি ‘বিবেচনাধীন’ বলে জানানো হয়েছে।

শুক্রবার (২৭ জুন) সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমনটি জানানো হয়েছে।

‘সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন’ শিরোনামের ওই স্ট্যাটাসে আরও বলা হয়েছে, অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেরি হওয়ায় প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে।

সেখানে আরও বলা হয়, এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এ দুঃসময়ে আমরাও সমব্যথী। তাই পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন। এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হতে অনুরোধ জানানো হয় ওই স্ট্যাটাসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

‘সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন’

আপডেট সময় : ০৬:০৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫