ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শিক্ষাক্রম, শিক্ষক, তদারকি, অবকাঠামো ও প্রযুক্তি পাঁচটি বিষয়কে জোর দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইলে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন। নাসিরনগরে ১৪২ পুজা মন্ডপের প্রতিনিধিদের সাথে সভা রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যান সমিতির গোলাকান্দাইল ইউনিয়ন শাখার কমিটি গঠন আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত খেলাধুলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান –প্রতিমন্ত্রী আমিনুল হকের দাঁতমন্ডল এরফানিয়া মাদ্রাসায় এমপি হান্নানকে সংবর্ধনা রূপগঞ্জকে এডুকেশন্যাল হাব তৈরি করা হবে – এমপি দিুপ ভূঁইয়া রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতায় ক্যাম্পেইন আবদুস সাত্তার ডিগ্রি কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন।

রূপগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়েশা (রাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেফতার ১ যুবক

নওয়াব ভূঁইয়া, রূপগঞ্জ প্রতিনিধি।
  • আপডেট সময় : ১২:৫২:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৩২২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়েশা (রাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে গত ২০সেপ্টেম্বর শনিবার রাতে প্রীতম দাস(২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। প্রীতম দাস ওই এলাকার স্বপন দাসের ছেলে। সে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সিইসি বিভাগে অধ্যয়নরত।
পুলিশ জানায়, গত ২০সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) ও হযরত আয়েশা(রাঃ)কে জড়িয়ে একটি কুরুচিপূর্ণ মন্তব্য ছড়িয়ে পড়ে। প্রিতম দাসের ফেসবুক আইডিতে এমন মন্তব্যে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে উঠে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মের হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ)কে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্যের কথা স্বীকার করে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই তাপস কুন্ড বাদী হয়ে প্রিতম দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারে এমন মন্তব্যে প্রিতম দাসকে গ্রেফতার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রূপগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়েশা (রাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেফতার ১ যুবক

আপডেট সময় : ১২:৫২:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫