ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ঘুমহীন রাত: স্বদেশচেতনা, উদ্বেগ-উৎকণ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ নাসিরনগরে কৃষি কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক বিশ্বমানের শিক্ষা নিশ্চিতকরণে অনার্স কোর্সে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ একান্ত জরুরি।  সাংসদ এম এ হান্নান-কে এক গণসংবর্ধনা প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে স্বচ্ছ প্রক্রিয়ায়  ‘প্রতিষ্ঠান প্রধান  নিয়োগ’ একান্তই জরুরি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অন্তত চারজন খেলোয়াড়ের কাছে অধিক গুরুত্বপূর্ণ। খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায়  যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত । মাননীয় প্রধানমন্ত্রী! খন্ড খন্ডভাবে নয়; একযোগে  ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ চাই  আ’মলের তাৎপর্য (৪) প্রধানমন্ত্রীর ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রূপগঞ্জে বালু নদীতে গোসল করতে গিয়ে স্রোতে ডুবে গেল যুবক।

মোঃ নওয়াব ভূইয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:০৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ১২৫২ বার পড়া হয়েছে

ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার সীমানাবর্তী রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ইছাপুরা এলাকায় গত ১৫জুন রবিবার সন্ধ্যায় বালু নদীর পাকাঘাটে গোসলের ভিডিও ধারণ করতে করতেই পানির স্রোতে ডুবে নিখোঁজ হওয়া সৃজন সাহার(২৮) সন্ধান মেলেনি। গতকাল ১৬জুন সোমবার সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সে নরসিংদী জেলার মাধবদী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকার স্বপন কুমার সাহার ছেলে। সে গত বছর নরসিংদী সরকারি কলেজ থেকে মাস্টার্স পাশ করেছে। রূপগঞ্জের ইছাপুরায় নানা শ্রী বাঞ্ছারাম সাহার শ্রাদ্ধানুষ্ঠানে অংশ নিতে এসে সে এ দুর্ঘটনায় পড়ে।

নিখোঁজ সৃজন সাহার ছোট ভাই সূর্য সাহা বলেন, গত ১৫জুন রবিবার সন্ধ্যায় বড় ভাই সৃজন সাহা হাসতে হাসতে বালু নদীতে গোসল করতে নামে। এসময় সূর্য সাহা মোবাইল ফোনে সৃজন সাহার গোসলের ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে সৃজন সাহা পানিতে ডুবে যায়।

সৃজন সাহার মা লিপি সাহা বলেন, সৃজন সাহা ছাত্র জীবনে খুব মেধাবী ছিলো। সে গত বছর এম.এ পাশ করে।

খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের ডুবুরি দল রবিবার রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। গতকাল ১৬জুন সোমবার সকাল থেকে দুপুর ও বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিন দফা উদ্ধার অভিযান চালায়। কিন্তু সৃজন সাহার সন্ধান পায়নি তারা।

পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত বলেন, নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। তবুও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আমরা নিখোঁজ সৃজন সাহাকে উদ্ধারে সর্বাতক চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

রূপগঞ্জে বালু নদীতে গোসল করতে গিয়ে স্রোতে ডুবে গেল যুবক।

আপডেট সময় : ০৩:০৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫