ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় চাই ঐক্যবদ্ধ প্রয়াস নাসিরনগরে বিজ্ঞান, স্টার্টআপ ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে হবে ল্যান্ড ফিল্ড, যেখানে ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রূপগঞ্জে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ভবিষ্যৎ প্রজন্মকে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান- দীপু ভূইয়া, সংসদ সদস্য, নারায়নগঞ্জ ০১,(রূপগঞ্জ)। একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং আমাদের জীবন, জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সাথেও ওতপ্রোতভাবে জড়িত – সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ রূপগঞ্জে মানবকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন রূপগঞ্জ উপজেলা শিক্ষার মান উন্নয়নের তার ভূমিকা থাকবে আন্তরিক – মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, মাননীয় সংসদ সদস্য এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চনা— আর কত অপেক্ষা? “তবু তোমাকেই ভালোবেসেছি”

রূপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে যুবক খুন

মোঃ নওয়াব ভূঁইয়া, রূপগঞ্জ প্রতিনিধি।
  • আপডেট সময় : ১০:৩০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ২৮১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় পূর্বশত্রুতা ও পরকীয়ার জের ধরে সানাউল্লাহ বাদশা (৪০)নামের এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১ জুলাই মঙ্গলবার রাতে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়। নিহত সানাউল্লাহ জাঙ্গীর গ্রামের মোকারম হোসেনের ছেলে।
পুলিশ জানায়, একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী মুকুল হোসেনের সঙ্গে সানাউল্লাহদের জমিসংক্রান্ত বিষয়ে পূর্বশত্রুতা ছিলো। এরইমধ্যে মুকুল হোসেনের স্ত্রী শাহিমা আক্তারের সাথে নিহত সানাউলল্লাহর পরকীয়ার সম্পর্ক হয়। এই বিষয়ে একাধিকবার গ্রাম্য সালিস বসে। একটা সময় পারিবারিক চাপে শাহিমা আক্তার এই অবৈধ সম্পর্ক থেকে সরে আসে। একপর্যায়ে এ বিষয়ে রূপগঞ্জ থানায় সানাউল্লাহর নামে শাহিমা আক্তার অভিযোগ করে। গত জানুয়ারি মাসে এই বিষয় নিয়ে থানায় আয়োজিত সালিসে মিমাংসা করে দেয়া হয়। কিন্তু সানাউল্লাহ মাদকাসক্ত এবং বেপরোয়া হওয়ায় শাহিমা আক্তারকে প্রায়ই উক্ত্যাক্ত করে আসছিলো। এতে ক্ষিপ্ত হয়ে সানাউল্লাহকে ছুরিকাঘাত করে মুকুল হোসেন। পরে সানাউল্লাহকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে নিহত সানাউল্লাহর ভাই রাসেল মিয়া বাদী হয়ে তিন জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি মোহম্মদ তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সানাউলল্লাহর মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রূপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে যুবক খুন

আপডেট সময় : ১০:৩০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫